1 Corinthians 7:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেবল প্রভু যাকে যেমন নির্দিষ্ট দায়িত্ব দিয়েছেন, আল্লাহ্‌ যাকে যেমন আহ্বান করেছেন, সে তেমনি চলুক। আর এই প্রকার নিয়ম আমি সমস্ত মণ্ডলীতে দিয়ে থাকি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা সত্ত্বেও, প্রভু যার প্রতি যেমন কর্তব্যভার নির্দিষ্ট করেছেন ও যার জন্য ঈশ্বর তাকে আহ্বান করেছেন, প্রত্যেকে জীবনে সেই স্থান ধরে রাখুক। সমস্ত মণ্ডলীতে আমি এই নিয়মই স্থাপন করে থাকি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেবল প্রভু যাহাকে যেমন অংশ দিয়াছেন, ঈশ্বর যাহাকে যেমন আহ্বান করিয়াছেন, সে তেমনি চলুক। আর এই প্রকার নিয়ম আমি সমস্ত মণ্ডলীতে করিয়া থাকি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রভু যাকে য়ে দাযিত্ব দিয়েছেন, আর ঈশ্বর যাকে য়েমন আহ্বান করেছেন, সে সেইভাবে জীবনযাপন করুক৷ এই আদেশ আমি সব মণ্ডলীতে দিচ্ছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
শুধু প্রভু যাকে যেমন অংশ দিয়েছেন, ঈশ্বর যাকে যেমন ভাবে ডেকেছেন, সে তেমন ভাবেই চলুক । আর এই রকম নিয়ম আমি সব মণ্ডলীতে দিয়ে থাকি ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেবল প্রভু যাহাকে যেমন অংশ দিয়াছেন, ঈশ্বর যাহাকে যেমন আহ্বান করিয়াছেন, সে তেমনি চলুক। আর এই প্রকার নিয়ম আমি সমস্ত মণ্ডলীতে করিয়া থাকি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই, প্রভু যাকে যে অবস্থায় রেখেছেন এবং ঈশ্বর যাকে যে জন্য ডেকেছেন, সেই অনুসারেই সে চলুক। এই আদেশ আমি সমস্ত মণ্ডলীতে দিয়ে থাকি। কোন সুন্নত-করানো লোককে কি ডাকা হয়েছে? তবে সে সুন্নতের চিহ্ন মুছে না ফেলুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই, প্রভু যাকে যে অবস্থায় রেখেছেন এবং আল্লাহ্‌ যাকে যে জন্য ডেকেছেন, সেই অনুসারেই সে চলুক। এই হুকুম আমি সমস্ত জামাতে দিয়ে থাকি। কোন খৎনা-করানো লোককে কি ডাকা হয়েছে? তবে সে খৎনার চিহ্ন মুছে না ফেলুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু যার জন্য যেমন নির্দিষ্ট করেছেন এবং যাকে যে অবস্থায় আহ্বান করেছেন সে তেমন ভাবেই জীবন যাপন করুক। আমি এই নির্দেশই সব মণ্ডলীকে দিয়ে থাকি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যাকে যে দায়িত্ব দিয়েছেন, আর ঈশ্বর যাকে যেমন আহ্বান করেছেন, সে সেইভাবে জীবনযাপন করুক৷ এই আদেশ আমি সব মণ্ডলীতে দিচ্ছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শুধু প্রভু যাকে যেমন অংশ দিয়েছেন, ঈশ্বর যাকে যেমন ভাবে ডেকেছেন, সে তেমন ভাবেই জীবন চালাক। আর এই রকম আদেশ আমি সব মণ্ডলীতে দিয়ে থাকি।