1 Corinthians 7:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোন লোককে কি খৎনা-করানো অবস্থায় আহ্বান করা হয়েছে? সে খৎনার চিহ্ন মুছে না ফেলুক। আবার কোন লোককে কি খৎনা-না-করানো অবস্থায় আহ্বান করা হয়েছে? সে খৎনা না করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুন্নত হওয়ার পরে কি কাউকে আহ্বান করা হয়েছিল? তবে সে যেন সুন্নতহীন না হয়। সুন্নতহীন অবস্থায় কি কাউকে আহ্বান করা হয়েছিল? তবে সে যেন সুন্নত না হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেহ কি ছিন্নত্বক্ হইয়া আহূত হইয়াছে? সে ত্বক্ছেদ লোপ না করুক। কেহ কি অচ্ছিন্নত্বক্ অবস্থায় আহূত হইয়াছে? সে ছিন্নত্বক্ না হউক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কাউকে কি সুন্নত হওয়া অবস্থায় আহ্বান করা হয়েছে? সে য়েন সুন্নতকে বাতিল না করে৷ কাউকে কি অসুন্নত অবস্থায় আহ্বান করা হয়েছে? তার সুন্নত হওয়ার প্রযোজন নেই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কেউ কি ছিন্নত্বক্ হয়েই ডাক পেয়েছে? তবে সে ত্বকছেদের চিহ্ন লোপ না করুক । কেউ কি অছিন্নত্বক্ অবস্থায় ডাক পেয়েছে? সে ত্বকছেদ না করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেহ কি ছিন্নত্বক্ হইয়া আহূত হইয়াছে? সে ত্বক্ছেদ লোপ না করুক। কেহ কি অচ্ছিন্নত্বক্ অবস্থায় আহূত হইয়াছে? সে ছিন্নত্বক্ না হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন সুন্নত-না-করানো লোককে কি ডাকা হয়েছে? তবে তার সুন্নত করানো না হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন খৎনা-না-করানো লোককে কি ডাকা হয়েছে? তবে তার খৎনা করানো না হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুন্নত প্রাপ্ত অবস্থায় যদি কেউ ঈশ্বরের আহ্বান পেয়ে থাকে তাহলে সে যেন সুন্নতের চিহ্ন লোপ না করে। তেমনি সুন্নত ছাড়াই যদি কেউ আহ্বান পেয়ে থাকে তাহলে সেও যেন আর সুন্নত না করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কাউকে কি সুন্নত হওয়া অবস্থায় আহ্বান করা হয়েছে? সে যেন সুন্নতকে বাতিল না করে৷ কাউকে কি অসুন্নত অবস্থায় আহ্বান করা হয়েছে? তার সুন্নত হওয়ার প্রয়োজন নেই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেউ কি ছিন্নত্বক্ হয়েই ডাক পেয়েছে? তবে সে ত্বকছেদের চিহ্ন লোপ না করুক। কেউ কি অচ্ছিন্নত্বক অবস্থায় ডাক পেয়েছে? সে ত্বকছেদ না করুক।