1 Corinthians 7:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাকে যখন আহ্বান করা হয়েছে তখন কি গোলাম ছিলে? চিন্তা করো না; কিন্তু যদি স্বাধীন হবার সুযোগ পাও তবে তোমার বর্তমান অবস্থাকে বেশী করে কাজে লাগায়ো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাকে যখন আহ্বান করা হয়, তখন তুমি কি ক্রীতদাস ছিলে? তা তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করুক। অবশ্য যদি তুমি স্বাধীনতা অর্জন করতে পারো তবে তাই করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি কি দাস হইয়াই আহূত হইয়াছ? ভাবিত হইও না; কিন্তু যদি স্বাধীন হইতে পার, বরং তাহা অবলম্বন কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যখন তোমাকে আহ্বান করা হয়েছিল, তখন কি তুমি দাস ছিলে? এই অবস্থায় তোমার য়েন দুঃখ না হয়; কিন্তু তুমি যদি স্বাধীন হতে পার, তবে তার সুয়োগ গ্রহণ কর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তুমি কি দাস হয়েই ডাক পেয়েছ? চিন্তা করো না; কিন্তু যদি স্বাধীন হতে পার, বরং তাই কর ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি কি দাস হইয়াই আহূত হইয়াছ? ভাবিত হইও না; কিন্তু যদি স্বাধীন হইতে পার, বরং তাহা অবলম্বন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাকে যখন ডাকা হয়েছিল তখন কি তুমি দাস ছিলে? সেইজন্য দুঃখ কোরো না; অবশ্য যদি স্বাধীন হবার সুযোগ পাও তবে তা গ্রহণ কোরো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাকে যখন ডাকা হয়েছিল তখন কি তুমি গোলাম ছিলে? সেইজন্য দুঃখ কোরো না; অবশ্য যদি স্বাধীন হবার সুযোগ পাও তবে তা গ্রহণ কোরো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আহ্বান প্রাপ্তির সময় তুমি কি ক্রীতদাস ছিলে? তার জন্য দুশ্চিন্তা করো না। যদি কোন উপায়ে মুক্ত হতে পার তবে সেই সুযোগ গ্রহণ করয
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন তোমাকে আহ্বান করা হয়েছিল, তখন কি তুমি দাস ছিলে? এই অবস্থায় তোমার যেন দুঃখ না হয়; কিন্তু তুমি যদি স্বাধীন হতে পার, তবে তার সুযোগ গ্রহণ কর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি কি দাস হয়েই ডাক পেয়েছ? চিন্তা করো না; কিন্তু যদি স্বাধীন হতে পার, বরং তাই কর।