1 Corinthians 7:28 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু বিয়ে করলেও তোমার গুনাহ্ হয় না; আর কুমারী কন্যা যদি বিয়ে করে, তবে তারও গুনাহ্ হয় না। তথাপি এরূপ লোকদের দৈহিক ক্লেশ ঘটবে; আর তোমাদের প্রতি আমার মমতা হচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যদি তুমি বিবাহ করো, তাহলে তোমার পাপ হবে না। আর কোনো কুমারী যদি বিবাহ করে, তারও পাপ হবে না; কিন্তু যারা বিবাহ করে, তারা জীবনে বহু কষ্ট-সংকটের সম্মুখীন হবে, কিন্তু আমি এ থেকে তোমাদের নিষ্কৃতি দিতে চাই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু বিবাহ করিলেও তোমার পাপ হয় না; আর কুমারী যদি বিবাহ করে, তবে তাহারও পাপ হয় না। তথাপি এইরূপ লোকদের দৈহিক ক্লেশ ঘটিবে; আর তোমাদের প্রতি আমার মমতা হইতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু তুমি যদি বিয়ে কর তাতে তোমার কোন পাপ হয় না; আর কোন কুমারী যদি বিয়ে করে তাহলে সে পাপ করে না৷ কিন্তু এমন লোকদের জীবনে সমস্যার মধ্যে পড়তে হবে৷ এই কষ্ট এড়াতে আমি তোমাদের সাহায্য করতে চাই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু বিয়ে করলে তোমার পাপ হয় না; আর কুমারী যদি বিয়ে করে, তবে তারও পাপ হয় না । তবুও এমন লোকদের জীবনে অনেক কষ্ট আসবে; আর তোমাদের জন্য আমার মমতা হচ্ছে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু বিবাহ করিলেও তোমার পাপ হয় না; আর কুমারী যদি বিবাহ করে, তবে তাহারও পাপ হয় না। তথাপি এইরূপ লোকদের দৈহিক ক্লেশ ঘটিবে; আর তোমাদের প্রতি আমার মমতা হইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু বিয়ে যদি তুমি করই তাতে তোমার কোন পাপ হয় না। কোন কুমারী মেয়ে যদি বিয়ে করে তাহলে তারও পাপ হয় না। কিন্তু যারা বিয়ে করে তারা এই সংসারে কষ্ট পাবে, আর আমি এই সব থেকে তোমাদের রেহাই দিতে চাইছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু বিয়ে যদি তুমি করই তাতে তোমার কোন গুনাহ্ হয় না। কোন অবিবাহিতা মেয়ে যদি বিয়ে করে তাহলে তারও গুনাহ্ হয় না। কিন্তু যারা বিয়ে করে তারা এই সংসারে কষ্ট পাবে, আর আমি এই সব থেকে তোমাদের রেহাই দিতে চাইছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবশ্য বিবাহ করলে তোমার পাপ হবে না, কোনো কুমারী যদি বিবাহ করে তারও পাপ হবে না। তবে বিবাহিত লোকদের সংসারের যে নানা দুর্ভোগ সহ্য করতে হয়, আমি তা থেকে তোমাদের নিষ্কৃতি দিতে চাই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তুমি যদি বিয়ে কর তাতে তোমার কোন পাপ হয় না; আর কোন কুমারী যদি বিয়ে করে তাহলে সে পাপ করে না৷ কিন্তু এমন লোকদের জীবনে সমস্যার মধ্যে পড়তে হবে৷ এই কষ্ট এড়াতে আমি তোমাদের সাহায্য করতে চাই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু বিয়ে করলে তোমার পাপ হয় না; আর কুমারী যদি বিয়ে করে, তবে তারও পাপ হয় না। তবুও এমন লোকদের শরীরে অনেক কষ্ট আসবে; আর তোমাদের জন্য আমার মমতা হচ্ছে।