1 Corinthians 7:30 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং যারা শোক করছে, তারা যেন শোক করছে না; যারা আনন্দ করছে, তারা যেন আনন্দ করছে না; যারা ক্রয় করছে, তারা যেন কিছুরই মালিক নয়;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা শোক করে, তারা মনে করুক তাদের শোকের কোনো কারণ নেই; যারা আনন্দিত, তারাও মনে করুক তাদের আনন্দিত হওয়ার কোনো কারণ নেই; যারা কিছু কেনে, তারা মনে করুক তাদের কেনা জিনিসগুলি তাদের নয়;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং যাহারা রোদন করিতেছে, তাহারা যেন রোদন করিতেছে না; যাহারা আনন্দ করিতেছে, তাহারা যেন আনন্দ করিতেছে না; যাহারা ক্রয় করিতেছে, তাহারা যেন কিছুই রাখে নাই;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর যাঁরা দুঃখ করছে, তারা এমনভাবে চলুক য়েন দুঃখ করছে না, যাঁরা আনন্দিত তারা এমনভাবে চলুক য়েন আনন্দ করছে না৷ যাঁরা কেনাকাটা করছে, তারা এমনভাবে করুক য়েন যা কিনেছে তা তাদের নিজেদের নয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যারা কাঁদছে, তারা যেন কাঁদছে না; যারা আনন্দ করছে, তারা যেন আনন্দ করছে না; যারা কেনাকাটা করছে, তারা যেন মনে করে কিছুই না রাখে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং যাহারা রোদন করিতেছে, তাহারা যেন রোদন করিতেছে না; যাহারা আনন্দ করিতেছে, তাহারা যেন আনন্দ করিতেছে না; যাহারা ক্রয় করিতেছে, তাহারা যেন কিছুই রাখে নাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা দুঃখ করছে তারা যেন দুঃখ করছে না; যারা আনন্দ করছে তারা যেন আনন্দ করছে না; যারা কেনা-কাটা করছে তাদের যেন সেই সব জিনিসের উপর অধিকার নেই;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা দুঃখ করছে তারা যেন দুঃখ করছে না; যারা আনন্দ করছে তারা যেন আনন্দ করছে না; যারা কেনা-কাটা করছে তাদের যেন সেই সব জিনিসের উপর অধিকার নেই;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা শোকার্ত তারা মনে করুক তাদের শোকের কোনো কারণ নেই, যারা আনন্দিত, তারাও মনে করুক তাদের উৎফুল্ল হওয়ার কোন কারণ নেই। যারা জিনিসপত্র কিনছে, তারা মনে করুক তাদের কেনা জিনিসগুলি তাদের নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর যারা দুঃখ করছে, তারা এমনভাবে চলুক যেন দুঃখ করছে না, যারা আনন্দিত তারা এমনভাবে চলুক যেন আনন্দ করছে না৷ যারা কেনাকাটা করছে, তারা এমনভাবে করুক যেন যা কিনেছে তা তাদের নিজেদের নয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যারা কাঁদছে, তারা যেন কাঁদছে না; যারা আনন্দ করছে, তারা যেন আনন্দ করছে না; যারা কেনাকাটা করছে, তারা যেন মনে করে কিছুই না রাখে;