1 Corinthians 7:31 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যারা দুনিয়ার বিষয় সকল ভোগ করছে, তারা যেন তা পূর্ণমাত্রায় করছে না, কেননা দুনিয়ার বর্তমান রূপ লোপ পেতে চলেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা সাংসারিক বিষয় ভোগ করছে, তারা মনে করুক তারা সংসারে আর জড়িত নয়। কারণ এই জগৎ তার বর্তমান রূপে শেষ হচ্ছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাহারা সংসার ভোগ করিতেছে, যেন পূর্ণমাত্রায় করিতেছে না, যেহেতুক এই সংসারের অভিনয় অতীত হইতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা সংসারে বিষয় বস্তু ব্যবহার করে, তারা য়েন পুর্নমাত্রায় তাতে আসক্ত না হয়, কারণ এই সংসারের বর্তমান কাঠামো লুপ্ত হচ্ছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যারা সংসারের বিষয়ের সঙ্গে জড়িত, যেন সে পুরোপুরি ভাবে সংসারের বিষয়ের সঙ্গে জড়িত না এমন মনে করুক, কারণ এই সংসারের অভিনয় শেষ হতে চলেছে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাহারা সংসার ভোগ করিতেছে, যেন পূর্ণমাত্রায় করিতেছে না, যেহেতু এই সংসারের অভিনয় অতীত হইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা জগতের বিষয়ে জড়িত তারা যেন সম্পূর্ণভাবে জড়িত নয়; কারণ জগতের রূপ বদলে যাচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা দুনিয়ার বিষয়ে জড়িত তারা যেন সম্পূর্ণভাবে জড়িত নয়; কারণ দুনিয়ার রূপ বদলে যাচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা বিষয়কর্মে লিপ্ত তারা মনে করুক তারা সংসারের সঙ্গে জড়িত নয়। কারণ এই জগত সংসারের বর্তমান রূপ আর বেশী দিন স্থায়ী হবে না, বিলুপ্ত হতে চলেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা সংসারে বিষয় বস্তু ব্যবহার করে, তারা যেন পুর্নমাত্রায় তাতে আসক্ত না হয়, কারণ এই সংসারের বর্তমান কাঠামো লুপ্ত হচ্ছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যারা সংসারের বিষয়ের সঙ্গে জড়িত, যেন সে পুরোপুরি ভাবে সংসারের বিষয়ের সঙ্গে জড়িত না এমন মনে করুক, কারণ এই সংসারের অভিনয় শেষ হতে চলেছে।