1 Corinthians 7:37 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যে ব্যক্তি অন্তরে স্থির, যার কোন প্রয়োজন নেই এবং নিজেই নিজের ইচ্ছামত কাজ করতে পারে, সে যদি নিজের কন্যাকে কুমারী রাখতে অন্তরে স্থির করে থাকে, তবে ভালই করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যে ব্যক্তি এ বিষয়ে তার মনে দৃঢ়সংকল্প, যে সে কোনো বাধ্যবাধকতার মধ্যে নেই কিন্তু তার নিজের ইচ্ছার উপরে তার নিয়ন্ত্রণ আছে এবং যে মনে স্থির করেছে যে সেই কুমারীকে বিবাহ করবে না—এই ব্যক্তিও যথার্থ কাজ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যে ব্যক্তি হৃদয়ে স্থির, যাহার কোন প্রয়োজন নাই, এবং আপনি আপন ইচ্ছা সম্বন্ধে কর্ত্তা, সে যদি আপন কন্যাকে কুমারী রাখিতে হৃদয়ে স্থির করিয়া থাকে, তবে ভাল করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু য়ে তার নিজের মনে দৃঢ়, যার কোন চাপ নেই, য়ে তার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে আর তার মনে ঠিক করে য়ে সে তার বাগদত্তাকে বিয়ে না করেই নিজেকে রক্ষা করতে সক্ষম, তবে সে ভালই করবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু যে ব্যক্তি হৃদয়ে স্থির, যার কোন প্রয়োজন নেই এবং যে নিজের ইচ্ছার মালিক, সে যদি নিজের মেয়েকে কুমারী রাখতে হৃদয়ে স্থির করে থাকে, তবে ভাল করে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যে ব্যক্তি হৃদয়ে স্থির, যাহার কোন প্রয়োজন নাই, এবং আপনি আপন ইচ্ছা সম্বন্ধে কর্তা, সে যদি আপন কন্যাকে কুমারী রাখিতে হৃদয়ে স্থির করিয়া থাকে, তবে ভাল করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যে লোকের মন স্থির, যার উপর কোন চাপ নেই বলে সে নিজের ইচ্ছামতই কাজ করতে পারে, সে যদি তার মেয়েকে অবিবাহিতা রাখবে বলেই ঠিক করে থাকে তবে সে ভালই করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যে লোকের মন স্থির, যার উপর কোন চাপ নেই বলে সে নিজের ইচ্ছামতই কাজ করতে পারে, সে যদি তার মেয়েকে অবিবাহিতা রাখবে বলেই ঠিক করে থাকে তবে সে ভালই করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যে ব্যক্তি সঙ্কল্পে অটল, যে কোন বাধ্যবাধকতার অধীন নয়, ইন্দ্রিয় বশে রাখতে সক্ষম, সে যদি সঙ্কল্প অনুযায়ী কৌমার্যব্রত পালন করতে চায় তবে সে ভালই করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যে তার নিজের মনে দৃঢ়, যার কোন চাপ নেই, যে তার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে আর তার মনে ঠিক করে যে সে তার বাগদত্তাকে বিয়ে না করেই নিজেকে রক্ষা করতে সক্ষম, তবে সে ভালই করবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যে ব্যক্তি হৃদয়ে ঠিক, যার কোন প্রয়োজন নেই এবং যে নিজের অধিকার সম্পর্কে নিজেই মালিক, সে যদি নিজের মেয়েকে হৃদয়ে বাগদত্তারূপে স্থির করে থাকে তবে ভাল করে।