1 Corinthians 7:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
স্ত্রীর নিজের দেহের উপরে তার কোন কর্তৃত্ব নেই, কিন্তু স্বামীর আছে; আর একই রকম ভাবে স্বামীর নিজের দেহের উপরে তার কোন কর্তৃত্ব নেই, কিন্তু স্ত্রীর আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
স্ত্রীর দেহ কেবলমাত্র তার নিজের অধিকারভুক্ত নয়, কিন্তু তার স্বামীরও। একইভাবে, স্বামীর দেহ কেবলমাত্র তার অধিকারভুক্ত নয়, কিন্তু তার স্ত্রীরও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নিজ দেহের উপর স্ত্রীর কর্ত্তৃত্ব নাই, কিন্তু স্বামীর আছে; আর তদ্রূপ নিজ দেহের উপরে স্বামীর কর্ত্তৃত্ব নাই, কিন্তু স্ত্রীর আছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
স্ত্রী নিজ দেহের ওপর দাবী করতে পারে না, কিন্তু তার স্বামী পারে৷ ঠিক সেই রকম স্বামীরও নিজ দেহের ওপর দাবী নেই, কিন্তু তার স্ত্রীর আছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
নিজের দেহের উপরে স্ত্রীর অধিকার নেই, কিন্তু স্বামীর আছে; আর তেমনি নিজের দেহের উপরে স্বামীরও অধিকার নেই, কিন্তু স্ত্রীর আছে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নিজ দেহের উপরে স্ত্রীর কর্তৃত্ব নাই, কিন্তু স্বামীর আছে; আর তদ্রূপ নিজ দেহের উপরে স্বামীর কর্তৃত্ব নাই, কিন্তু স্ত্রীর আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্ত্রীর দেহ তার নিজের নয়, তার স্বামীর। একইভাবে স্বামীর দেহ তার নিজের নয়, তার স্ত্রীর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
স্ত্রীর শরীর তার নিজের নয়, তার স্বামীর। একইভাবে স্বামীর শরীর তার নিজের নয়, তার স্ত্রীর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিজের দেহের উপর স্ত্রীর অধিকার নেই, কিন্তু স্বামীর আছে, ঠিক তেমনি স্বামীরও নিজের দেহের উপর অধিকার নেই, কিন্তু স্ত্রীর আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্ত্রী নিজ দেহের ওপর দাবী করতে পারে না, কিন্তু তার স্বামী পারে৷ ঠিক সেই রকম স্বামীরও নিজ দেহের ওপর দাবী নেই, কিন্তু তার স্ত্রীর আছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিজের দেহের উপরে স্ত্রীর অধিকার নেই, কিন্তু স্বামীর আছে; আর তেমনি নিজের দেহের উপরে স্বামীরও অধিকার নেই, কিন্তু স্ত্রীর আছে।