1 Corinthians 7:40 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমার মত অনুসারে সে যদি সেই অবস্থায় থাকে তবে আরও সুখী হবে। আর আমার মনে হয়, আমিও আল্লাহ্র রূহ্কে পেয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার বিচারে, সে যদি বিবাহ না করে থাকে, সে আরও বেশি সুখী থাকবে—আর আমি মনে করি যে, আমারও মধ্যে ঈশ্বরের আত্মা আছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি আমার মতানুসারে সে অমনি থাকিলে আরও ধন্যা। আর আমার বোধ হয়, আমিও ঈশ্বরের আত্মাকে পাইয়াছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তবে আমার মতে সে যদি আর বিয়ে না করে তবে আরো সুখী হবে৷ এই আমার মত আর আমি মনে করি আমারও ঈশ্বরের আত্মা আছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু আমার মতে সে বিয়ে না করলে আরও ভালো । আর আমার মনে হয়, আমিও ঈশ্বরের আত্মাকে পেয়েছি ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি আমার মতানুসারে সে অমনি থাকিলে আরও ধন্যা। আর আমার বোধ হয়, আমিও ঈশ্বরের আত্মাকে পাইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমার মতে সে যেমন আছে যদি তেমনই থাকে তবে সে আরও সুখী হয়। আমার মনে হয় যে, আমি ঈশ্বরের আত্মার মধ্য দিয়েই এই কথা বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমার মতে সে যেমন আছে যদি তেমনই থাকে তবে সে আরও সুখী হয়। আমার মনে হয় যে, আমি আল্লাহ্র রূহের মধ্য দিয়েই এই কথা বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার মতে, সে যে অবস্থায় আছে, সেই অবস্থায় থাকাই তার পক্ষে সুখকর, এবং আমি মনে করি ঈশ্বরের আত্মার অনুপ্রেরণায় আমি এই কথা বলছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তবে আমার মতে সে যদি আর বিয়ে না করে তবে আরো সুখী হবে৷ এই আমার মত আর আমি মনে করি আমারও ঈশ্বরের আত্মা আছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমার মতে সে বিয়ে না করলে আরও ধন্য। আর আমার মনে হয়, আমিও ঈশ্বরের আত্মাকে পেয়েছি।