1 Corinthians 8:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এবার মূর্তির কাছে উৎসর্গ করা খাদ্যের বিষয় বলছি; আমরা জানি যে, আমাদের সকলের জ্ঞান আছে। জ্ঞান গর্বিত করে, কিন্তু প্রেমই গেঁথে তোলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন প্রতিমাদের কাছে উৎসর্গ করা খাবার সম্পর্কিত কথা। আমরা জানি যে, আমাদের সকলরেই জ্ঞান আছে। জ্ঞান গর্বিত করে, কিন্তু প্রেম গেঁথে তোলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রতিমার কাছে উৎসৃষ্ট বলির বিষয়;—আমরা জানি যে, আমাদের সকলের জ্ঞান আছে। জ্ঞান গর্ব্বিত করে, কিন্তু প্রেমই গাঁথিয়া তুলে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এখন প্রতিমার সামনে উত্সর্গ করা খাবারের বিষয়ে বলছি: আমরা জানি য়ে, ‘আমাদের সবার জ্ঞান আছে৷’ ‘জ্ঞান’ মানুষকে আত্মগর্বে ফাঁপিয়ে তোলে; কিন্তু ভালোবাসা অপরকে গড়ে তোলে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর প্রতিমার কাছে উত্সর্গ করা বলির বিষয়; আমরা জানি যে, আমাদের সকলের জ্ঞান আছে । জ্ঞান গর্বিত করে, কিন্তু ভালবাসাই গেঁথে তোলে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রতিমার কাছে উৎসৃষ্ট বলির বিষয়- আমরা জানি যে, আমাদের সকলের জ্ঞান আছে। জ্ঞান গর্বিত করে, কিন্তু প্রেমই গাঁথিয়া তুলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এবার আমি প্রতিমার কাছে উৎসর্গ করা খাবারের বিষয়ে বলছি। আমরা জানি, আমাদের সকলের জ্ঞান আছে। জ্ঞান মানুষকে অহংকারী করে, কিন্তু ভালবাসা মানুষকে গড়ে তোলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এবার আমি মূর্তির কাছে উৎসর্গ করা খাবারের বিষয়ে বলছি। আমরা জানি, আমাদের সকলের জ্ঞান আছে। জ্ঞান মানুষকে অহংকারী করে, কিন্তু মহব্বত মানুষকে গড়ে তোলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রতিমার কাছে উৎসর্গ করা খাদ্য সম্বন্ধে তোমরা যা জানতে চেয়েছ সে বিষয়ে আমার বক্তব্য এই: আমরা জানি, আমাদের সকলেরই জ্ঞানবুদ্ধি আছে। তবে জ্ঞান মানুষকে গর্বিত করে, প্রেম মানুষকে গড়ে তোলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন প্রতিমার সামনে উৎসর্গ করা খাবারের বিষয়ে বলছি: আমরা জানি যে, “আমাদের সবার জ্ঞান আছে৷” “জ্ঞান” মানুষকে আত্মগর্বে ফাঁপিয়ে তোলে; কিন্তু ভালোবাসা অপরকে গড়ে তোলে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর প্রতিমার কাছে উত্সর্গ করা বলির বিষয়; আমরা জানি যে, আমাদের সকলের জ্ঞান আছে। জ্ঞান গর্বিত করে, কিন্তু ভালবাসাই গেঁথে তোলে।