1 Corinthians 8:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ, তোমার তো জ্ঞান আছে, তোমাকে যদি কেউ দেবতার মন্দিরে ভোজনে বসতে দেখে, তবে সে দুর্বল লোক বলে তার বিবেক কি মূর্তির কাছে উৎসর্গ করা খাদ্য খেতে উৎসাহ পাবে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ দুর্বল বিবেকবিশিষ্ট যদি কেউ তোমাকে, অর্থাৎ তোমার মতো জ্ঞানবিশিষ্ট মানুষকে, প্রতিমার মন্দিরে খাবার গ্রহণ করতে দেখে, তাহলে সে কি প্রতিমাদের কাছে উৎসর্গ করা খাবার গ্রহণ করতে সাহস পাবে না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ, তোমার ত জ্ঞান আছে, তোমাকে যদি কেহ দেবালয়ে ভোজনে বসিতে দেখে, তবে সে দুর্ব্বল লোক বলিয়া তাহার সংবেদ কি প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি ভোজন করিতে সাহস পাইবে না?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তুমি জান য়ে প্রতিমা কিছুই নয়, বেশ; কিন্তু দুর্বল চিত্তের কেউ যদি তোমাকে মন্দিরে বসে খেতে দেখে তবে সে দুর্বল চিত্তের বলে তার বিবেক কি তাকে প্রতিমার কাছে উত্‌সর্গ করা বলির মাংস খেতে সাহস য়োগাবে না? যদিও সে বিশ্বাস করে এটা ঠিক নয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ, তোমার তো জ্ঞান আছে, তোমাকে যদি কেউ দেবতার মন্দিরে ভোজনে বসতে দেখে, তবে সে দুর্বল লোক বলে তার বিবেক কি প্রতিমার কাছে উৎসর্গ করা বলি ভোজন করতে সাহস পাবে না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ, তোমার ত জ্ঞান আছে, তোমাকে যদি কেহ দেবালয়ে ভোজনে বসিতে দেখে, তবে সে দুর্বল লোক বলিয়া তাহার বিবেক কি প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি ভোজন করিতে সাহস পাইবে না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার তো জ্ঞান আছে, কিন্তু যার বিবেক দুর্বল সে যদি তোমাকে দেবতার মন্দিরে বসে খেতে দেখে তবে সেও কি প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার খেতে উৎসাহ পাবে না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার তো জ্ঞান আছে, কিন্তু যার বিবেক দুর্বল সে যদি তোমাকে দেবতার মন্দিরে বসে খেতে দেখে তবে সেও কি মূর্তির কাছে উৎসর্গ করা খাবার খেতে উৎসাহ পাবে না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি জ্ঞানবুদ্ধি সম্পন্ন ব্যক্তি। সেই তোমাকেই কোন দুর্বলচিত্ত ব্যক্তি যদি কোন দেবতার মন্দিরে উৎসর্গিত খাদ্য গ্রহণ করতে দেখে তাহলে তার বিবেকও কি প্রতিমার উদ্দেশে নিবেদিত খাদ্য গ্রহণ করতে উৎসাহিত হবে না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি জান যে প্রতিমা কিছুই নয়৷ বেশ, কিন্তু দুর্বল চিত্তের কেউ যদি তোমাকে মন্দিরে বসে খেতে দেখে তবে সে দুর্বল চিত্তের বলে তার বিবেক কি তাকে প্রতিমার কাছে উৎসর্গ করা বলির মাংস খেতে সাহস যোগাবে না? যদিও সে বিশ্বাস করে এটা ঠিক নয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ, তোমার তো জ্ঞান আছে, তোমাকে যদি কেউ দেবতার মন্দিরে ভোজনে বসতে দেখে, তবে সে দুর্বল লোক বলে তার বিবেক কি প্রতিমার কাছে উৎসর্গ করা বলি ভোজন করতে সাহস পাবে না?