1 Corinthians 8:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব খাদ্য দ্রব্য যদি আমার ভাইয়ের বিঘ্ন জন্মায়, তবে আমি গোশ্ত ভোজন করা ছেড়েই দেব, যেন আমার ভাইয়ের বিঘ্ন না জন্মাই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই কারণে, আমি যে খাবার গ্রহণ করি, তা যদি অপর বিশ্বাসীর পাপে পতনের কারণ হয়, আমি আর কখনও সেই খাবার গ্রহণ করব না, যেন আমি তার পতনের কারণ না হই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব খাদ্য দ্রব্য যদি আমার ভ্রাতার বিঘ্ন জন্মায়, তবে আমি কখনও মাংস ভোজন করিব না, পাছে আমার ভ্রাতার বিঘ্ন জন্মাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেইজন্য কোন খাদ্য় খাওয়াতে যদি আমার ভাই পাপে পড়ে, তবে আমি কখনও তা খাব না৷ আমি মাংস খাওয়া ছেড়ে দেব য়েন আমি আমার ভাইয়ের পাপের কারণ না হই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব খাদ্য দ্রব্য যদি আমার ভাইয়ের জন্য বাধার সৃষ্টি করে, তবে আমি কখনও মাংস খাব না, যদি এরজন্য আমার ভাইয়ের বাধার কারণ হই ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব খাদ্যদ্রব্য যদি আমার ভ্রাতার বিঘ্ন জন্মায়, তবে আমি কখনও মাংস ভোজন করিব না, পাছে আমার ভ্রাতার বিঘ্ন জন্মাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই খাবারের জন্য যদি আমার ভাই পাপে পড়ে তবে আমার ভাই যাতে পাপে না পড়ে সেইজন্য আমি মাংস খাওয়াই ছেড়ে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই খাবারের জন্য যদি আমার ভাই গুনাহে পড়ে তবে আমার ভাই যাতে গুনাহে না পড়ে সেইজন্য আমি গোশ্ত খাওয়াই ছেড়ে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং কোনো খাদ্য যদি আমার ভ্রাতার বিঘ্নস্বরূপ হয় তাহলে সেই খাদ্য আমি কখনও গ্রহণ করব না, যেন আমার জন্য আমার ভ্রাতার পতন না হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেইজন্য কোন খাদ্য খাওয়াতে যদি আমার ভাই পাপে পড়ে, তবে আমি কখনও তা খাব না৷ আমি মাংস খাওয়া ছেড়ে দেব যাতে আমি আমার ভাইয়ের পাপের কারণ না হই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব খাদ্য দ্রব্য যদি আমার ভাইয়ের জন্য বাধার সৃষ্টি করে, তবে আমি কখনও মাংস খাব না, যদি এর জন্য আমার ভাইয়ের বাধার কারণ হই।