1 Corinthians 8:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তথাপি আমাদের জ্ঞানে একমাত্র আল্লাহ্‌ সেই পিতা, যাঁর থেকে সকলই সৃষ্টি হয়েছে ও যাঁর জন্য আমরা বেঁচে আছি; এবং একমাত্র প্রভু সেই ঈসা মসীহ্‌, যাঁর দ্বারা সকলই হয়েছে, এবং যাঁর দ্বারা আমরা অস্তিত্ব প্রাপ্ত হয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও আমাদের জন্য আছেন একমাত্র সেই পিতা ঈশ্বর, যাঁর কাছ থেকে সবকিছুরই উদ্ভব হয়েছে এবং যাঁর উদ্দেশ্যে আমরা জীবনধারণ করি; আবার একজনই প্রভুও আছেন, তিনি যীশু খ্রীষ্ট। তাঁরই মাধ্যমে সবকিছু উদ্ভূত হয়েছে এবং তাঁরই মাধ্যমে আমরা জীবনধারণ করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা, যাঁহা হইতে সকলই হইয়াছে, ও আমরা যাঁহারই জন্য; এবং একমাত্র প্রভু সেই যীশু খ্রীষ্ট, যাঁহার দ্বারা সকলই হইয়াছে, এবং আমরা যাঁহারই দ্বারা আছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু আমাদের জন্য একমাত্র ঈশ্বর আছেন; তিনি আমাদের পিতা, তাঁর থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে, আমরা তাঁর জন্যই বেঁচে আছি৷ একমাত্র প্রভু আছেন, তিনি যীশু খ্রীষ্ট, তাঁর মাধ্যমেই সব কিছু সৃষ্ট, তাঁর মাধ্যমেই আমরা বেঁচে আছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তবুও আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা, যাঁর থেকে সবই হয়েছে ও আমরা যাঁর জন্য এবং একমাত্র প্রভু সেই খ্রীষ্ট যীশু, যাঁর মাধ্যমে সবকিছুই হয়েছে এবং আমরা যাঁর জন্য আছি ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা, যাঁহা হইতে সকলই হইয়াছে, ও আমরা যাঁহারই জন্য; এবং একমাত্র প্রভু সেই যীশু খ্রীষ্ট, যাঁহার দ্বারা সকলই হইয়াছে, এবং আমরা যাঁহারই দ্বারা বিদ্যমান আছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও আমাদের জন্য ঈশ্বর মাত্র একজনই আছেন। তিনিই পিতা; তাঁরই কাছ থেকে সব কিছু এসেছে আর তাঁরই জন্য আমরা বেঁচে আছি। আর প্রভুও আমাদের মাত্র একজন, তিনি যীশু খ্রীষ্ট। তাঁরই মধ্য দিয়ে সব কিছু এসেছে এবং তাঁরই মধ্য দিয়ে আমরা বেঁচে আছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও আমাদের জন্য আল্লাহ্‌ মাত্র একজনই আছেন। তিনিই পিতা; তাঁরই কাছ থেকে সব কিছু এসেছে আর তাঁরই জন্য আমরা বেঁচে আছি। আর প্রভুও আমাদের মাত্র একজন, তিনি ঈসা মসীহ্‌। তাঁরই মধ্য দিয়ে সব কিছু এসেছে এবং তাঁরই মধ্য দিয়ে আমরা বেঁচে আছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবুও আমাদের আরাধ্য ঈশ্বর এক, তিনি পিতা, তিনিই সকলের স্রষ্টা এবং আমাদের জীবনের লক্ষ্য। একজনই প্রভু, তিনি যীশু খ্রীষ্ট, তাঁর দ্বারাই সর্ববস্তুর অস্তিত্ব সম্ভব হয়েছে এবং আমাদের অস্তিত্বও তাঁরই জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমাদের জন্য একমাত্র ঈশ্বর আছেন; তিনি আমাদের পিতা, তাঁর থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে, আমরা তাঁর জন্যই বেঁচে আছি৷ একমাত্র প্রভু আছেন, তিনি যীশু খ্রীষ্ট, তাঁর মাধ্যমেই সব কিছু সৃষ্ট, তাঁর মাধ্যমেই আমরা বেঁচে আছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা, যাঁর থেকে সবই হয়েছে ও আমরা যাঁর জন্য এবং একমাত্র প্রভু সেই যীশু খ্রীষ্ট, যাঁর মাধ্যমে সব কিছুই হয়েছে এবং আমরা যাঁর জন্য আছি।