1 Corinthians 8:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে কি না সকলের এই জ্ঞান নেই; কিন্তু কিছু লোক এখনও মূর্তির সংশ্রবে থাকায় মূর্তির কাছে উৎসর্গ করা খাদ্য সেই জ্ঞানেই খেয়ে থাকে; এবং তাদের বিবেক দুর্বল বলে তা কলুষিত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু প্রত্যেকেই একথা জানে না। কিছু সংখ্যক মানুষ প্রতিমার বিষয়ে এমনই অভ্যস্ত, তারা যখন এ ধরনের খাবার গ্রহণ করে, তারা মনে করে যে, সেই খাবার যেন কোনো প্রতিমার কাছে উৎসর্গ করা হয়েছে, আর যেহেতু তাদের বিবেক দুর্বল, তাই তা কলুষিত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে কিনা সকলের এ জ্ঞান নাই; কিন্তু কতক লোক অদ্যাপি প্রতিমার সংস্রবে থাকায় প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি জ্ঞানেই বলি ভোজন করে; এবং তাহাদের সংবেদ দুর্ব্বল বলিয়া কলুষিত হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু সকলের এ জ্ঞান নেই৷ কিছু লোক এখনও প্রতিমার সংশ্রবে থাকায় প্রতিমার কাছে উত্সর্গ করা খাদ্য় বস্তুকে প্রসাদ জ্ঞানে খায়, আর তাদের বিবেক দুর্বল হওয়াতে দোষী প্রতিপন্ন হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তবে সবার মধ্যে এ জ্ঞান নেই; কিন্তু কিছু লোক আজও প্রতিমার সঙ্গে সম্পর্ক থাকায় প্রতিমার কাছে উত্সর্গ করা বলি মনে করে সেই বলি ভোজন করে এবং তাদের বিবেক দুর্বল বলে তা দূষিত হয় ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে কি না সকলের এই জ্ঞান নাই; কিন্তু কতক লোক অদ্যাপি প্রতিমার সংশ্রবে থাকায় প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি, জ্ঞানেই বলি ভোজন করে; এবং তাহাদের বিবেক দুর্বল বলিয়া কলুষিত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব জ্ঞান কিন্তু সকলের নেই। প্রতিমা পূজার অভ্যাস ছিল বলে প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার এখনও পর্যন্ত কেউ কেউ সেই হিসাবেই খেয়ে থাকে। তাতে তাদের বিবেক দুর্বল বলে অশুচি হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব জ্ঞান কিন্তু সকলের নেই। মূর্তি পূজার অভ্যাস ছিল বলে মূর্তির কাছে উৎসর্গ করা খাবার এখনও পর্যন্ত কেউ কেউ সেই হিসাবেই খেয়ে থাকে। তাতে তাদের বিবেক দুর্বল বলে নাপাক হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সকলের এই সত্যের কথা জানা নেই। কেউ কেউ এখনও পৌত্তলিক ভাবধারায় অভ্যস্ত থাকায় প্রতিমার উদ্দেশ্যে নিবেদিত খাদ্য ভোজন করলে তাদের দুর্বল বিবেক কলুষিত হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সকলের এ জ্ঞান নেই৷ কিছু লোক এখনও প্রতিমার সংশ্রবে থাকায় প্রতিমার কাছে উৎসর্গ করা খাদ্য বস্তুকে প্রসাদ জ্ঞানে খায়, আর তাদের বিবেক দুর্বল হওয়াতে দোষী প্রতিপন্ন হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে সবার মধ্যে এ জ্ঞান নেই; কিন্তু কিছু লোক আজও প্রতিমার সঙ্গে সম্পর্ক থাকায় প্রতিমার কাছে উত্সর্গ করা বলি মনে করে সেই বলি ভোজন করে এবং তাদের বিবেক দুর্বল বলে তা দূষিত হয়।