1 Corinthians 9:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্ কি শুধুমাত্র বলদেরই বিষয় চিন্তা করেন? এই কথা কি তিনি আমাদের জন্যও বলেন নি? বস্তুতঃ আমাদেরই জন্য এই কথা লেখা হয়েছে, কারণ যে চাষ করে, আশা নিয়েই তার চাষ করা উচিত; এবং যে শস্য মাড়াই করে, ভাগ পাবার আশাতেই তার শস্য মাড়া উচিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিশ্চিতরূপে, তিনি আমাদেরও বিষয়ে একথা বলেন, তাই নয় কি? হ্যাঁ, একথা আমাদের জন্য লেখা হয়েছে, কারণ যে চাষ করে, সেই প্রত্যাশাতেই তার চাষ করা উচিত এবং যে শস্য মাড়াই করে, ফসলের ভাগ পাওয়ার প্রত্যাশাতেই তার শস্য মাড়াই করা উচিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিম্বা সর্ব্বথা আমাদের নিমিত্ত ইহা কহেন? বস্তুতঃ আমাদেরই নিমিত্ত ইহা লিখিত হইয়াছে, কারণ যে চাষ করে, প্রত্যাশাতেই চাষ করা তাহার উচিত; এবং যে শস্য মাড়ে, ভাগ পাইবার প্রত্যাশাতেই শস্য মাড়া তাহার উচিত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তা নয়, কিন্তু আমাদের কথা চিন্তা করেই তিনি এসব কথা বলেছেন, শাস্ত্রে আমাদের জন্যই এসব লেখা হয়েছে, কারণ য়ে চাষ করে, সে ফসল পাবার প্রত্যাশাতেই তা করে; আর য়ে শস্য মাড়াই করে, সে মাড়াই করা শস্য থেকে কিছু পাবার প্রত্যাশাতেই তা করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিংবা সবসময় আমাদের জন্য এটা বলেন? কিন্তু আমাদেরই জন্য এটা লেখা হয়েছে, কারণ যে চাষ করে, তার আশাতেই চাষ করা উচিত; এবং যে শস্য মাড়ে, তার ভাগ পাবার আশাতেই শস্য মাড়া উচিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর কি বলদেরই বিষয় চিন্তা করেন? কিম্বা সর্বদা আমাদের নিমিত্ত ইহা কহেন? বস্তুতঃ আমাদেরই নিমিত্ত ইহা লিখিত হইয়াছে, কারণ যে চাষ করে, প্রত্যাশাতেই চাষ করা তাহার উচিত; এবং যে শস্য মাড়ে, ভাগ পাইবার প্রত্যাশাতেই শস্য মাড়া তাহার উচিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আসলে তিনি তো আমাদেরই জন্য এই কথা বলছেন, নয় কি? হ্যাঁ, এই কথা আমাদের জন্যই লেখা হয়েছিল, কারণ যে চাষ করে এবং যে শস্য মাড়াই করে, ফসলের ভাগ পাবার আশা নিয়েই তাদের তা করা উচিত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আসলে তিনি তো আমাদেরই জন্য এই কথা বলছেন, নয় কি? জ্বী, এই কথা আমাদের জন্যই লেখা হয়েছিল, কারণ যে চাষ করে এবং যে শস্য মাড়াই করে, ফসলের ভাগ পাবার আশা নিয়েই তাদের তা করা উচিত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ কথা আমাদের পক্ষেও কি প্রযোজ্য নয়? এ কথা নিশ্চয়ই আমাদের সম্পর্কেও লেখা হয়েছে, কারণ ফসলের আশা করেই চাষী চাষ করে, আর ফসলের অংশ পাওয়ার আশাতেই মাড়াইকারী শস্য মাড়াই করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তা নয়, কিন্তু আমাদের কথা চিন্তা করেই তিনি এসব কথা বলেছেন, শাস্ত্রে আমাদের জন্যই এসব লেখা হয়েছে, কারণ যে চাষ করে, সে ফসল পাবার প্রত্যাশাতেই তা করে; আর যে শস্য মাড়াই করে, সে মাড়াই করা শস্য থেকে কিছু পাবার প্রত্যাশাতেই তা করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিংবা সবদিন আমাদের জন্য এটা বলেন? কিন্তু আমাদেরই জন্য এটা লেখা হয়েছে, কারণ যে চাষ করে, তার আশাতেই চাষ করা উচিত; এবং যে শস্য মাড়ে, তার ভাগ পাবার আশাতেই শস্য মাড়া উচিত।