1 Corinthians 9:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা যখন তোমাদের কাছে রূহানিক বীজ বপন করেছি, তখন যদি তোমাদের কাছ থেকে দুনিয়াবী ফল গ্রহণ করি, তবে তাতে কি অধিক কিছু পাওয়া হয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা যদি তোমাদের মধ্যে আত্মিক বীজবপন করে থাকি, তাহলে তোমাদের মধ্য থেকে যদি পার্থিব ফসলের প্রত্যাশা করি, তাহলে কি খুব বেশি চাওয়া হবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা যখন তোমাদের কাছে আত্মিক বীজ বপন করিয়াছি, তখন যদি তোমাদের মাংসিক ফল গ্রহণ করি, তবে তাহা কি মহৎ বিষয়?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা তোমাদের মাঝে আত্মিক বীজ বুনেছি, য়েন এখন ফসল হিসাবে যদি তোমাদের কাছ থেকে পার্থিব কোন কিছু পাই, তবে তা কি খুব বেশী কিছু পাওয়া হবে?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমরা যখন তোমাদের কাছে আত্মিক বীজ বুনেছি, তখন যদি তোমাদের কাছ থেকে কিছু পাই, তবে তা কি ভালো বিষয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা যখন তোমাদের কাছে আত্মিক বীজ বপন করিয়াছি, তখন যদি তোমাদের মাংসিক ফল গ্রহণ করি, তবে তাহা কি মহৎ বিষয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা যখন তোমাদের মধ্যে আত্মিক বীজ বুনেছি তখন তোমাদের কাছ থেকে যদি জাগতিক খাওয়া-পরা জোগাড় করি তবে সেটা কি খুব বেশী কিছু?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা যখন তোমাদের মধ্যে রূহানী বীজ বুনেছি তখন তোমাদের কাছ থেকে যদি জাগতিক খাওয়া-পরা জোগাড় করি তবে সেটা কি খুব বেশী কিছু?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা যদি তোমাদের মাঝে আত্মিক বীজ বপন করে থাকি তাহলে তোমাদের কাছ থেকে কিছু ঐহিক ফসলের প্রত্যাশা করা কি আমাদের পক্ষে খুব বেশী কিছু চাওয়া হবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা তোমাদের মাঝে আত্মিক বীজ বুনেছি, যেন এখন ফসল হিসাবে যদি তোমাদের কাছ থেকে পার্থিব কোন কিছু পাই, তবে তা কি খুব বেশী কিছু পাওয়া হবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা যখন তোমাদের কাছে আত্মিক বীজ বুনেছি, তখন যদি তোমাদের কাছ থেকে কিছু জিনিস পাই, তবে তা কি ভালো বিষয়?