1 Corinthians 9:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা কি জান না যে, পবিত্র বিষয়ের কাজ যারা করে, তারা পবিত্র স্থানের বস্তু খায় এবং যারা কোরবানগাহ্‌র সেবা করে, তারা কোরবানগাহ্‌র অংশীদার হয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা কি জানো না যে, যারা মন্দিরের কাজ করে, তারা তাদের খাবার মন্দির থেকেই পায় এবং যারা যজ্ঞবেদিতে সেবাকাজ করে, যজ্ঞবেদিতে উৎসর্গ করা নৈবেদ্যের অংশ তারা পায়?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা কি জান না যে, পবিত্র বিষয়ের কার্য্য যাহারা করে, তাহারা পবিত্র স্থানের বস্তু খায়, এবং যজ্ঞবেদির সেবা যাহারা করে, তাহারা যজ্ঞবেদির সহিত অংশী হয়?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা তো জান, যাঁরা মন্দিরে কাজ করে, তারা মন্দির থেকেই তাদের খাবার পায়৷ যাঁরা যজ্ঞবেদীর ওপর নিয়মিত নৈবেদ্য উত্‌সর্গ করে, তারা তারই অংশ পায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা কি জান না যে, পবিত্র বিষয়ের কাজ যারা করে, তারা পবিত্র জায়গার খাবার খায়, এবং যারা যজ্ঞ বেদির সেবা করে তারা যজ্ঞ বেদির অংশ পায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা কি জান না যে, পবিত্র বিষয়ের কার্য যাহারা করে, তাহারা পবিত্র স্থানের বস্তু খায়, এবং যজ্ঞবেদির সেবা যাহারা করে, তাহারা যজ্ঞবেদির সহিত অংশী হয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা কি জান না, যারা উপাসনা-ঘরের কাজকর্ম করে তারা উপাসনা-ঘর থেকেই খাবার পায়, আর যারা বেদীর কাজকর্ম করে তারা বেদীতে যা উৎসর্গ করা হয় তার ভাগ পায়?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা কি জান না, যারা বায়তুল-মোকাদ্দসের কাজকর্ম করে তারা বায়তুল-মোকাদ্দস থেকেই খাবার পায়, আর যারা কোরবানগাহের কাজকর্ম করে তারা কোরবানগাহে যা কোরবানী দেওয়া হয় তার ভাগ পায়?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা কি জান না, যারা মন্দিরের সেবায়েত তারা মন্দির থেকেই প্রসাদ পায়? যারা বেদীর হোতা তারা বলির অংশ পায়?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তো জান, যারা মন্দিরে কাজ করে, তারা মন্দির থেকেই তাদের খাবার পায়৷ যারা যজ্ঞবেদীর ওপর নিয়মিত নৈবেদ্য উৎসর্গ করে, তারা তারই অংশ পায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা কি জান না যে, পবিত্র বিষয়ের কাজ যারা করে, তারা পবিত্র জায়গার খাবার খায় এবং যারা যজ্ঞবেদির সেবা করে তারা যজ্ঞবেদির অংশ পায়।