1 Corinthians 9:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেরূপে প্রভু ইঞ্জিল তবলিগকারীদের জন্য এই বিধান করেছেন যে, তাদের উপজীবিকা ইঞ্জিল থেকেই হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একইভাবে, প্রভু এরকম আদেশ দিয়েছেন যে, যারা সুসমাচার প্রচার করে, তাদের জীবিকা সুসমাচার থেকেই হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেইরূপে প্রভু সুসমাচার প্রচারকদের জন্য এই বিধান করিয়াছেন যে, তাহাদের উপজীবিকা সুসমাচার হইতে হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তেমনি প্রভুও সুসমাচার প্রচারকদের জন্য এই বিধান দিয়েছেন, য়েন সুসমাচার প্রচারের মাধ্যমেই তাদের জীবিকা নির্বাহ হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেইভাবে প্রভু সুসমাচার প্রচারকদের জন্য এই নির্দেশ দিয়েছেন যে, তাদের উপজীবিকা সুসমাচার থেকে হবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেইরূপে প্রভু সুসমাচার প্রচারকদের জন্য এই বিধান করিয়াছেন যে, তাহাদের উপজীবিকা সুসমাচার হইতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঠিক সেইভাবে প্রভু আদেশ দিয়েছেন, যারা সুখবর প্রচার করে তারা যেন তা থেকেই খাওয়া-পরা পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঠিক সেইভাবে প্রভু হুকুম দিয়েছেন, যারা সুসংবাদ তবলিগ করে তারা যেন তা থেকেই খাওয়া-পরা পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঠিক সেই ভাবে প্রভুও নির্দেশ দিয়েছেন যে যারা সুসমাচার প্রচার করবে তাদের ভরণপোষণ তার থেকেই হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তেমনি প্রভুও সুসমাচার প্রচারকদের জন্য এই বিধান দিয়েছেন, যেন সুসমাচার প্রচারের মাধ্যমেই তাদের জীবিকা নির্বাহ হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইভাবে প্রভু সুসমাচার প্রচারকদের জন্য এই আদেশ দিয়েছেন যে, তাদের জীবিকা সুসমাচার থেকেই হবে।