1 Corinthians 9:19 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ সকল লোক থেকে স্বাধীন হলেও আমি সকলের গোলামী স্বীকার করলাম, যেন অধিক লোককে লাভ করতে পারি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও আমি মুক্ত ও কারও অধীন নই, আমি নিজেকে সকলের ক্রীতদাস করে তুলেছি, যেন যতজনকে সম্ভব, ততজনকে জয় করতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ সকলের অনধীন হইলেও আমি সকলের দাসত্ব স্বীকার করিলাম, যেন অধিক লোককে লাভ করিতে পারি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি স্বাধীন! আমি কারোর অধীনে নেই, তবু আমি সকলের দাস হলাম, যাতে অনেককে আমি খ্রীষ্টের জন্য লাভ করতে পারি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ সবার অধীনে না হলেও আমি সকলের দাসত্ব স্বীকার করলাম, যেন অনেক লোককে লাভ করতে পারি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ সকলের অনধীন হইলেও আমি সকলের দাসত্ব স্বীকার করিলাম, যেন অধিক লোককে লাভ করিতে পারি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদিও আমি কারও দাস নই তবুও আমি নিজেকে সকলের দাস করেছি, যেন অনেককে খ্রীষ্টের জন্য জয় করতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদিও আমি কারও গোলাম নই তবুও আমি নিজেকে সকলের গোলাম করেছি, যেন অনেককে মসীহের জন্য জয় করতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি স্বাধীন তবুও আমি সকলের অধীনতা স্বীকার করেছি যাতে অনেককে পেতে পারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি স্বাধীন! আমি কারোর অধীনে নেই, তবু আমি সকলের দাস হলাম, যাতে অনেককে আমি খ্রীষ্টের জন্য লাভ করতে পারি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সবার অধীনে না হলেও আমি সকলের দাসত্ব স্বীকার করলাম, যেন অনেক লোককে লাভ করতে পারি।