1 Corinthians 9:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি যদিও অন্য লোকদের জন্য প্রেরিত না হয়ে থাকি, তথাপি তোমাদের জন্য বটে, কেননা প্রভুতে তোমরাই আমার প্রেরিত-পদের সীলমোহর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যদিও অন্যদের কাছে প্রেরিতশিষ্যরূপে গণ্য না হই, তোমাদের কাছে নিশ্চিতরূপে আমি তো তাই! কারণ প্রভুতে তোমরাই আমার প্রেরিতশিষ্য হওয়ার সিলমোহর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যদ্যপি অন্য লোকদের জন্য প্রেরিত না হই, তথাপি তোমাদের জন্য বটে, কেননা প্রভুতে তোমরাই আমার প্রেরিতপদের মুদ্রাঙ্ক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অন্যরা আমাকে যদি প্রেরিত বলে গ্রহণ নাও করে, তবূ তোমরা নিশ্চয় আমাকে প্রেরিত বলে মেনে নেবে৷ প্রভুতে আমি য়ে প্রেরিত তোমরাই তো তার প্রমাণ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি যদিও অনেক লোকের কাছে প্রেরিত না হই, তবুও তোমাদের জন্য প্রেরিত বটে, কারণ প্রভুতে তোমরাই আমার প্রেরিত পদের প্রমাণ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যদ্যপি অন্য লোকদের জন্য প্রেরিত না হই, তথাপি তোমাদের জন্য বটে, কেননা প্রভুতে তোমরাই আমার প্রেরিত-পদের মুদ্রাঙ্ক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্যেরা যদি আমাকে প্রেরিত্‌ বলে স্বীকার না-ও করে তবু তোমরা অন্ততঃ তা স্বীকার করবে। তোমরা যে প্রভুর লোক হয়েছ সেটাই আমার প্রেরিত্‌-পদের প্রমাণ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্যেরা যদি আমাকে সাহাবী বলে স্বীকার না-ও করে তবু তোমরা অন্ততঃ তা স্বীকার করবে। তোমরা যে প্রভুর বান্দা হয়েছ সেটাই আমার সাহাবী-পদের প্রমাণ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্য লোকদের কাছে আমি যদি প্রেরিতশিষ্য বলে গণ্য নাও হই তবুও তোমাদের কাছে আমি তা-ই, কারণ খ্রীষ্টবিশ্বাসী হিসাবে তোমরাই আমার প্রেরিতশিষ্যত্বের প্রমাণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্যরা আমাকে যদি প্রেরিত বলে গ্রহণ নাও করে, তবূ তোমরা নিশ্চয় আমাকে প্রেরিত বলে মেনে নেবে৷ প্রভুতে আমি যে প্রেরিত তোমরাই তো তার প্রমাণ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যদিও অনেক লোকের কাছে প্রেরিত না হই, তবুও তোমাদের জন্য প্রেরিত বটে, কারণ প্রভুতে তোমরাই আমার প্রেরিত পদের প্রমাণ।