1 Corinthians 9:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি ইহুদীদের লাভ করার জন্য ইহুদীদের কাছে ইহুদীর মত হলাম; নিজে শরীয়তের অধীন না হলেও আমি শরীয়তের অধীন লোকদের লাভ করার জন্য শরীয়তের অধীনদের কাছে শরীয়তের অধীনের মত হলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইহুদিদের কাছে আমি ইহুদির মতো হয়েছি, যেন ইহুদিদের জয় করতে পারি। যারা বিধানের অধীন, তাদের কাছে আমি বিধানের অধীন একজনের মতো হয়েছি (যদিও আমি স্বয়ং বিধানের অধীন নই), যেন বিধানের অধীন মানুষদের আমি জয় করতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যিহূদীদিগকে লাভ করিবার জন্য যিহূদীদের কাছে যিহূদীর ন্যায় হইলাম; আপনি ব্যবস্থার অধীন না হইলেও আমি ব্যবস্থার অধীন লোকদিগকে লাভ করিবার জন্য ব্যবস্থাধীনদিগের কাছে ব্যবস্থাধীনের ন্যায় হইলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ইহুদীদের জয় করার জন্য আমি ইহুদীদের কাছে ইহুদীদের মতো হলাম৷ যাঁরা বিধি-ব্যবস্থার অধীনে জীবন কাটাচ্ছে, তাদের লাভ করার জন্য আমি নিজে বিধি-ব্যবস্থার অধীন না হলেও আমি তাদের মত হলাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি যিহূদীদেরকে লাভ করবার জন্য যিহূদীদের কাছে যিহূদীর মত হলাম; নিজে নিয়মের অধীন না হলেও আমি ব্যবস্থার অধীন লোকদেরকে লাভ করবার জন্য নিয়মের অধীনদের কাছে তাদের মত হলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যিহূদীদিগকে লাভ করিবার জন্য যিহূদীদের কাছে যিহূদীর ন্যায় হইলাম; আপনি ব্যবস্থার অধীন না হইলেও আমি ব্যবস্থার অধীন লোকদিগকে লাভ করিবার জন্য ব্যবস্থাধীনদের কাছে ব্যবস্থাধীনের ন্যায় হইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদীদের জয় করবার জন্য আমি যিহূদীদের কাছে যিহূদীদের মত হয়েছি। যদিও আমি মোশির আইন-কানুনের অধীনে নই তবুও যারা আইন-কানুনের অধীনে আছে তাদের জয় করবার জন্য আমি তাদের মত হয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইহুদীদের জয় করবার জন্য আমি ইহুদীদের কাছে ইহুদীদের মত হয়েছি। যদিও আমি মূসার শরীয়তের অধীনে নই তবুও যারা শরীয়তের অধীনে আছে তাদের জয় করবার জন্য আমি তাদের মত হয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইহুদীদের পাওয়ার জন্য আমি তাদের কাছে ইহুদীসুলভ আচরণ করেছি মোশির বিধানের অধীন যারা, তাদের লাভ করার জন্য আমি কোন ব্যবস্থার অধীন না হওয়া সত্ত্বেও মোশির বিধানের অধীন হয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইহুদীদের জয় করার জন্য আমি ইহুদীদের কাছে ইহুদীদের মতো হলাম৷ যারা বিধি-ব্যবস্থার অধীনে জীবন কাটাচ্ছে, তাদের লাভ করার জন্য আমি নিজে বিধি-ব্যবস্থার অধীন না হলেও আমি তাদের মত হলাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি ইহূদিদেরকে লাভ করবার জন্য ইহূদিদের কাছে ইহূদির মত হলাম; নিজে নিয়মের অধীন না হলেও আমি ব্যবস্থার অধীন লোকদেরকে লাভ করবার জন্য নিয়মের অধীনদের কাছে তাদের মত হলাম।