1 Corinthians 9:21 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আল্লাহ্‌র শরীয়তবিহীন নই, বরং মসীহের শরীয়তের অনুগত রয়েছি, তথাপি শরীয়তবিহীন লোকদেরকে লাভ করার জন্য শরীয়ত-বিহীনদের কাছে শরীয়তবিহীনের মত হলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা বিধানের অধীন নয়, তাদের জন্য আমি বিধানবিহীন মানুষের মতো হয়েছি (যদিও আমি ঈশ্বরের বিধান থেকে মুক্ত নই, কিন্তু খ্রীষ্টের বিধানের অধীন), যেন যারা বিধানের অধীন নয়, তাদের জয় করতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ঈশ্বরের ব্যবস্থাবিহীন নই, বরং খ্রীষ্টের ব্যবস্থার অনুগত রহিয়াছি, তথাপি ব্যবস্থাবিহীন লোকদিগকে লাভ করিবার জন্য ব্যবস্থাবিহীনদের কাছে ব্যবস্থাবিহীনের ন্যায় হইলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আবার যাঁরা বিধি-ব্যবস্থার অধীনে নেই তাদেরকে জয় করার জন্য আমি তাদের মতো হলাম৷ অবশ্য এর মানে এই নয় য়ে আমি বিধি-ব্যবস্থা মানি না, আমি তো খ্রীষ্টের বিধি-ব্যবস্থার অধীনে জীবনযাপন করছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি ঈশ্বরের নিয়ম বিহীন নই, কিন্তু খ্রীষ্টের নিয়মের অনুগত রয়েছি, তা সত্ত্বেও নিয়মবিহীন লোকদেরকে লাভ করবার জন্য নিয়মবিহীনদের কাছে নিয়মবিহীনের মত হলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ঈশ্বরের ব্যবস্থাবিহীন নই, বরং খ্রীষ্টের ব্যবস্থার অনুগত রহিয়াছি, তথাপি ব্যবস্থাবিহীন লোকদিগকে লাভ করিবার জন্য ব্যবস্থাবিহীনদের কাছে ব্যবস্থাবিহীনের ন্যায় হইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আবার আইন- কানুনের বাইরে যারা আছে তাদের জয় করবার জন্য আমি আইন-কানুনের বাইরে থাকা লোকের মত হয়েছি। অবশ্য এর মানে এই নয় যে, আমি ঈশ্বরের দেওয়া আইন-কানুনের বাইরে আছি; আমি তো খ্রীষ্টের আইনের অধীনেই আছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবার শরীয়তের বাইরে যারা আছে তাদের জয় করবার জন্য আমি শরীয়তের বাইরে থাকা লোকের মত হয়েছি। অবশ্য এর মানে এই নয় যে, আমি আল্লাহ্‌র দেওয়া শরীয়তের বাইরে আছি; আমি তো মসীহের শরীয়তের অধীনেই আছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমি ঈশ্বরের বিধানহীন নই বরং খ্রীষ্টের বিধির অধীন, তবুও বিধি-ব্যবস্থাহীন যবনদের পাওয়ার জন্য আমি যবনের মত হয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আবার যারা বিধি-ব্যবস্থার অধীনে নেই তাদের জয় করার জন্য আমি তাদের মতো হলাম৷ অবশ্য এর মানে এই নয় যে আমি বিধি-ব্যবস্থা মানি না, আমি তো খ্রীষ্টের বিধি-ব্যবস্থার অধীনে জীবনযাপন করছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি ঈশ্বরের নিয়ম বিহীন নই, কিন্তু খ্রীষ্টের ব্যবস্থার অনুগত রয়েছি, তা সত্বেও নিয়ম বিহীন লোকদেরকে লাভ করবার জন্য নিয়ম বিহীনদের কাছে নিয়ম বিহীনদের মত হলাম।