1 Corinthians 9:22 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুর্বলদেরকে লাভ করার জন্য আমি দুর্বলদের কাছে দুর্বল হলাম, সমস্ত উপায়ে কতগুলো লোককে নাজাত করার জন্য আমি সর্বজনের কাছে সব রকম হলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুবর্লদের জন্য আমি দুর্বল হলাম, যেন দুর্বলদের জয় করতে পারি। সব মানুষের কাছে আমি সবকিছু হয়েছি, যেন সম্ভাব্য সমস্ত উপায়ে, আমি কিছু মানুষের পরিত্রাণ সাধন করতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুর্ব্বলদিগকে লাভ করিবার জন্য আমি দুর্ব্বলদের কাছে দুর্ব্বল হইলাম; সর্ব্বথা কতকগুলি লোককে পরিত্রাণ করিবার জন্য আমি সর্ব্বজনের কাছে সর্ব্ববিধ হইলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা দুর্বল, তাদের কাছে আমি দুর্বল হলাম, য়েন তাদেরকে জয় করতে পারি৷ আমি সকলের কাছে তাদের মনের মত হলাম, যাতে সন্ভাব্য সকল উপায়ে তাদের বাঁচাতে পারি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
দুর্বলদেরকে লাভ করবার জন্য আমি দুর্বলদের কাছে দুর্বল হলাম; সম্ভাব্য সব উপায়ে কিছু লোককে পরিত্রাণ করবার জন্য আমি সকলের কাছে তাদের মত হলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুর্বলদিগকে লাভ করিবার জন্য আমি দুর্বলদের কাছে দুর্বল হইলাম, সর্বদা কতকগুলি লোককে পরিত্রাণ করিবার জন্য আমি সর্বজনের কাছে সর্ববিধ হইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিশ্বাসে যারা দুর্বল তাদের কাছে আমি সেই রকম লোকের মতই হয়েছি, যেন খ্রীষ্টের জন্য তাদের সম্পূর্ণভাবে জয় করতে পারি। মোট কথা, আমি সকলের কাছে সব কিছুই হয়েছি যেন যে কোন উপায়ে কিছু লোককে উদ্ধার করতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈমানে যারা দুর্বল তাদের কাছে আমি সেই রকম লোকের মতই হয়েছি, যেন মসীহের জন্য তাদের সম্পূর্ণভাবে জয় করতে পারি। মোট কথা, আমি সকলের কাছে সব কিছুই হয়েছি যেন যে কোন উপায়ে কিছু লোককে উদ্ধার করতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা দুর্বল তাদের লাভ করার জন্য আমি দুর্বল হয়েছি। অন্ততঃ কিছু লোক যাতে আমার দ্বারা পরিত্রাণ লাভ করতে পারে, তার জন্য আমি সকলের কাছে সম্ভাব্য সবরকম উপায়ই গ্রহণ করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা দুর্বল, তাদের কাছে আমি দুর্বল হলাম, যেন তাদেরকে জয় করতে পারি৷ আমি সকলের কাছে তাদের মনের মত হলাম, যাতে সম্ভাব্য সকল উপায়ে তাদের বাঁচাতে পারি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুর্বলদের লাভ করবার জন্য আমি দুর্বলদের কাছে দুর্বল হলাম; সম্ভাব্য সব উপায়ে কিছু লোককে রক্ষা করবার জন্য আমি সকলের কাছে তাদের মত হলাম।