1 Corinthians 9:27 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বরং আমার নিজের দেহকে শাস্তি দিয়ে অধীনে রাখছি, পাছে অন্য লোকদের কাছে তবলিগ করার পর আমি নিজে কোনক্রমে অযোগ্য হয়ে না পড়ি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
না, আমি আমার দেহকে প্রহার করে আমার দাসত্বে রাখি, যেন অপর মানুষদের কাছে সুসমাচার প্রচার করার পর, আমি স্বয়ং যেন পুরস্কার লাভের অযোগ্য হয়ে না পড়ি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বরং আমার নিজ দেহকে প্রহার করিয়া দাসত্বে রাখিতেছি, পাছে অন্য লোকদের কাছে প্রচার করিবার পর আমি আপনি কোন ক্রমে অগ্রাহ্য হইয়া পড়ি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বরং আমি আমার দেহকে কঠোরতা ও সংযমের মধ্যে রেখেছি, য়েন অন্য লোকদের কাছে সুসমাচার প্রচার করার পর নিজে কোনভাবে ঈশ্বরের দৃষ্টিতে অয়োগ্য বলে বিবেচিত না হই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বরং আমার নিজের দেহকে প্রহার করে দাসত্বে রাখছি, যদি অন্য লোকদের কাছে প্রচার করবার পর আমি নিজে কোনভাবে অযোগ্য হয়ে না পড়ি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বরং আমার নিজ দেহকে প্রহার করিয়া দাসত্বে রাখিতেছি, পাছে অন্য লোকদের কাছে প্রচার করিবার পর আমি নিজে কোন ক্রমে অগ্রাহ্য হইয়া পড়ি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি বরং দেহকে কষ্ট দিয়ে নিজের অধীনে রাখছি, যেন অন্যদের কাছে সুখবর প্রচার করবার পর আমি নিজে পুরস্কার পাবার অযোগ্য হয়ে না পড়ি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি বরং শরীরকে কষ্ট দিয়ে নিজের অধীনে রাখছি, যেন অন্যদের কাছে সুসংবাদ তবলিগ করবার পর আমি নিজে পুরস্কার পাবার অযোগ্য হয়ে না পড়ি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আমার দেহকে কঠিন সংযমের বশে রাখি, যাতে অন্যান্যদের প্রতিযোগিতায় আহ্বান করার পর আমি নিজেই অযোগ্য প্রতিপন্ন না হই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বরং আমি আমার দেহকে কঠোরতা ও সংযমের মধ্যে রেখেছি, যেন অন্য লোকদের কাছে সুসমাচার প্রচার করার পর নিজে কোনভাবে ঈশ্বরের দৃষ্টিতে অযোগ্য বলে বিবেচিত না হই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বরং আমার নিজের শরীরকে প্রহার করে দাসত্বে রাখছি, যদি অন্য লোকদের কাছে প্রচার করবার পর আমি নিজে কোন ভাবে অযোগ্য হয়ে না পড়ি।