1 Corinthians 9:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অন্য সকল প্রেরিত ও প্রভুর ভাইয়েরা ও কৈফা, এঁদের মত কোন ধর্মবোনকে বিয়ে করে সঙ্গে নিয়ে নানা স্থানে যাবার অধিকার কি আমাদের নেই?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্য সব প্রেরিতশিষ্য, প্রভুর ভাইয়েরা ও কৈফার মতো কোনো বিশ্বাসী স্ত্রীকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে যাওয়ার অধিকার কি আমাদের নেই?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অন্য সকল প্রেরিত ও প্রভুর ভ্রাতৃগণ ও কৈফা, ইহাঁদের ন্যায় কোন ধর্ম্মভগিনীকে বিবাহ করিয়া সঙ্গে লইয়াই নানা স্থানে যাইবার অধিকার কি আমাদের নাই?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অন্যান্য প্রেরিতেরা, প্রভুর আপন ভাইয়েরা ও কৈফা য়েমন করেন তেমনভাবে আমাদের কি কোন বিশ্বাসীকে স্ত্রী হিসাবে সঙ্গে নিয়ে যাবার অধিকার নেই?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অন্য সব প্রেরিত ও প্রভুর ভাইয়েরা ও কৈফা, এদের মত নিজের বিশ্বাসী স্ত্রীকে সঙ্গে নিয়েই নানা জায়গায় যাবার অধিকার কি আমাদের নেই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অন্য সকল প্রেরিত ও প্রভুর ভ্রাতৃগণ ও কৈফা, ইঁহাদের ন্যায় কোন ধর্মভগিনীকে বিবাহ করিয়া সঙ্গে লইয়া নানা স্থানে যাইবার অধিকার কি আমাদের নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্য সব প্রেরিতেরা, প্রভুর ভাইয়েরা আর পিতর যেমন নিজের নিজের স্ত্রীকে নিয়ে প্রচারে বের হন, সেইভাবে খ্রীষ্টে বিশ্বাসী নিজের স্ত্রীকে নিয়ে প্রচারে বের হবার অধিকার কি আমাদের নেই?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্য সব সাহাবীরা, প্রভুর ভাইয়েরা আর পিতর যেমন নিজের নিজের স্ত্রীকে নিয়ে তবলিগে বের হন, সেইভাবে ঈসায়ী ঈমানদার নিজের স্ত্রীকে নিয়ে তবলিগে বের হবার অধিকার কি আমাদের নেই?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যান্য প্রেরিতশিষ্যেরা, প্রভুর ভ্রাতারা এবং পিতর যেমন করে থাকেন তেমনি আমরাও কি খ্রীষ্টান কোন সহধর্মিণীকে সঙ্গে নিয়ে যেতে পারি না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্যান্য প্রেরিতেরা, প্রভুর আপন ভাইয়েরা ও কৈফা যেমন করেন তেমনভাবে আমাদের কি কোন বিশ্বাসীকে স্ত্রী হিসাবে সঙ্গে নিয়ে যাবার অধিকার নেই?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অন্য সব প্রেরিত ও প্রভুর ভাই ও বোনেরা ও কৈফা, এদের মত নিজের বিশ্বাসী স্ত্রীকে সঙ্গে নিয়েই নানা জায়গায় যাবার অধিকার কি আমাদের নেই?