1 John 1:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা যা দেখেছি ও শুনেছি, তার সংবাদ তোমাদেরকেও দিচ্ছি, যেন আমাদের সঙ্গে তোমাদেরও সহভাগিতা থাকে। আর আমাদের যে সহভাগিতা তা পিতার এবং তাঁর পুত্র ঈসা মসীহের সঙ্গে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা যা দেখেছি ও শুনেছি, তাই তোমাদের কাছে ঘোষণা করছি, যেন তোমরা আমাদের সঙ্গে সহভাগিতা স্থাপন করতে পারো। আর আমাদের সহভাগিতা পিতা ও তাঁর পুত্র যীশু খ্রীষ্টের সঙ্গে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
—আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি, তাহার সংবাদ তোমাদিগকেও দিতেছি, যেন আমাদের সহিত তোমাদেরও সহভাগিতা হয়। আর আমাদের যে সহভাগিতা, তাহা পিতার এবং তাঁহার পুত্র যীশু খ্রীষ্টের সহিত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা যা দেখেছি ও শুনেছি সে বিষয়েই এখন তোমাদের কাছে বলছি; কারণ আমাদের ইচ্ছা তোমরাও আমাদের সহভাগী হও৷ আমাদের এই সহভাগীতা ঈশ্বর পিতা ও তাঁর পুত্র যীশু খ্রীষ্টের সঙ্গে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমরা যাকে দেখেছি ও শুনেছি, তার খবর তোমাদেরকেও দিচ্ছি, যেন আমাদের সঙ্গে তোমাদেরও সহভাগিতা হয়। আর আমাদের সহভাগিতা হল পিতার এবং তাঁর পুত্র যীশু খ্রীষ্টের সাথে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি, তাহার সংবাদ তোমাদিগকেও দিতেছি, যেন আমাদের সহিত তোমাদেরও সহভাগিতা হয়। আর আমাদের যে সহভাগিতা, তাহা পিতার এবং তাঁহার পুত্র যীশু খ্রীষ্টের সহিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাঁকে আমরা দেখেছি এবং যাঁর মুখের কথা আমরা শুনেছি তাঁর বিষয়েই তোমাদের জানাচ্ছি। আমরা তা জানাচ্ছি যেন তোমাদের ও আমাদের মধ্যে একটা যোগাযোগ-সম্বন্ধ গড়ে ওঠে। এই যোগাযোগ হল পিতা ও তাঁর পুত্র যীশু খ্রীষ্ট এবং আমাদের মধ্যে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাঁকে আমরা দেখেছি এবং যাঁর মুখের কথা আমরা শুনেছি তাঁর বিষয়েই তোমাদের জানাচ্ছি। আমরা তা জানাচ্ছি যেন তোমাদের ও আমাদের মধ্যে একটা যোগাযোগ-সম্বন্ধ গড়ে ওঠে। এই যোগাযোগ হল পিতা ও তাঁর পুত্র ঈসা মসীহ্‌ এবং আমাদের মধ্যে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা যা দেখেছি এবং শুনেছি, তাই তোমাদের কাছে ঘোষণা করছি যেন তোমরাও আমাদের সঙ্গে সেই মিলনের বন্ধনে মিলিত হয়ে থাক, যে বন্ধনে আমরা পরম পিতা এবং তাঁর পুত্র যীশু খ্রীষ্টের সঙ্গে মিলিত হয়ে আছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা যা দেখেছি ও শুনেছি সে বিষয়েই এখন তোমাদের কাছে বলছি কারণ আমাদের ইচ্ছা তোমরাও আমাদের সহভাগী হও৷ আমাদের এই সহভাগীতা ঈশ্বর পিতা ও তাঁর পুত্র যীশু খ্রীষ্টের সঙ্গে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা যাকে দেখেছি ও শুনেছি, তার খবর তোমাদেরকেও দিচ্ছি, যেন আমাদের সঙ্গে তোমাদেরও সহভাগীতা হয়। আর আমাদের সহভাগীতা হল পিতার এবং তাঁর পুত্র যীশু খ্রীষ্টের সহভাগীতা।