1 John 1:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা যে বার্তা তাঁর কাছে শুনে তোমাদের জানাচ্ছি তা এই, আল্লাহ্‌ হচ্ছেন নূর এবং তাঁর মধ্যে অন্ধকারের লেশমাত্র নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই বাণী আমরা তাঁর কাছ থেকে শুনে তোমাদের কাছে ঘোষণা করছি: ঈশ্বর জ্যোতি; তাঁর মধ্যে অন্ধকারের লেশমাত্র নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা যে বার্ত্তা তাঁহার কাছে শুনিয়া তোমাদিগকে জানাইতেছি, তাহা এই, ঈশ্বর জ্যোতি, এবং তাঁহার মধ্যে অন্ধকারের লেশমাত্র নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই সেই বার্তা যা আমরা খ্রীষ্টের কাছ থেকে শুনেছি এবং তোমাদের কাছে ঘোষণা করছি- ঈশ্বর জ্যোতি; ঈশ্বরের মধ্যে কোন অন্ধকার নেই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যে কথা আমরা তাঁর কাছ থেকে শুনে তোমাদের জানাচ্ছি সেটা হলো, ঈশ্বর হল আলো এবং তাঁর মধ্যে একটুও অন্ধকার নেই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা যে বার্তা তাঁহার কাছে শুনিয়া তোমাদিগকে জানাইতেছি, তাহা এই, ঈশ্বর জ্যোতি, এবং তাঁহার মধ্যে অন্ধকারের লেশমাত্র নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে কথা আমরা যীশু খ্রীষ্টের কাছ থেকে শুনে তোমাদের জানাচ্ছি তা এই-ঈশ্বর আলো; তাঁর মধ্যে অন্ধকার বলে কিছুই নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে কথা আমরা ঈসা মসীহের কাছ থেকে শুনে তোমাদের জানাচ্ছি তা এই- আল্লাহ্‌ নূর; তাঁর মধ্যে অন্ধকার বলে কিছুই নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা তাঁর কাছ থেকে যে বার্তা শুনেছি তা-ই তোমাদের কাছে ঘোষণা করছি: ঈশ্বর জ্যোতিস্বরূপ, তাঁর মাঝে নেই অন্ধকারের লেশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সেই বার্তা যা আমরা খ্রীষ্টের কাছ থেকে শুনেছি এবং তোমাদের কাছে ঘোষণা করছি- ঈশ্বর জ্যোতি; ঈশ্বরের মধ্যে কোন অন্ধকার নেই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কথা আমরা তাঁর কাছ থেকে শুনে তোমাদের জানাচ্ছি সেটা হলো, ঈশ্বর হল আলো এবং তাঁর মধ্যে একটুও অন্ধকার নেই।