1 John 1:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা যদি বলি যে, তাঁর সঙ্গে আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি, তবে মিথ্যা বলি, সত্য আচরণ করি না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর সঙ্গে আমাদের সহভাগিতা আছে, এমন দাবি করেও যদি অন্ধকারে চলি, তবে আমরা মিথ্যা কথা বলি এবং সত্যে জীবনযাপন করি না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা যদি বলি যে, তাঁহার সহিত আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি, তবে মিথ্যা বলি, সত্য আচরণ করি না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই আমরা যদি বলি য়ে ঈশ্বরের সঙ্গে আমাদের সহভাগীতা আছে, কিন্তু যদি অন্ধকারে জীবনযাপন করতে থাকি, তাহলে মিথ্যা বলছি ও সত্যের অনুসারী হচ্ছি না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যদি আমরা বলি তাঁর সঙ্গে আমাদের সহভাগিতা আছে এবং যদি অন্ধকারে চলি, তবে সত্য পথে চলি না কিন্তু মিথ্যা কথা বলি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা যদি বলি যে, তাঁহার সহিত আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি, তবে মিথ্যা বলি, সত্য আচরণ করি না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি আমরা বলি যে, ঈশ্বর ও আমাদের মধ্যে যোগাযোগ-সম্বন্ধ আছে অথচ অন্ধকারে চলি তবে আমরা মিথ্যা কথা বলছি, সত্যের পথে চলছি না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি আমরা বলি যে, আল্লাহ্ ও আমাদের মধ্যে যোগাযোগ-সম্বন্ধ আছে অথচ অন্ধকারে চলি তবে আমরা মিথ্যা কথা বলছি, সত্যের পথে চলছি না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা যদি বলি যে আমরা তাঁর সাহচর্য লাভ করেছি অথচ তিমিরে বিচরণ করি তাহলে আমরা মিথ্যা কথা বলি, সত্য আচরণ করি না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমরা যদি বলি যে ঈশ্বরের সঙ্গে আমাদের সহভাগীতা আছে, কিন্তু যদি অন্ধকারে জীবনযাপন করতে থাকি, তাহলে মিথ্যা বলছি ও সত্যের অনুসারী হচ্ছি না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি আমরা বলি আমাদের সঙ্গে যীশু খ্রীষ্টের সহভাগীতা আছে এবং যদি অন্ধকারে চলি, তবে সত্য পথে চলি না কিন্তু মিথ্যা কথা বলি।