1 John 1:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা যদি বলি যে, আমাদের মধ্যে গুনাহ্ নেই, তবে নিজেরা নিজেদের ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা যদি নিজেদের নিষ্পাপ বলে দাবি করি, তাহলে আমরা নিজেদের প্রতারণা করি এবং সত্য আমাদের মধ্যে বাস করে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা যদি বলি যে, আমাদের পাপ নাই, তবে আপনারা আপনাদিগকে ভুলাই, এবং সত্য আমাদের অন্তরে নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা যদি বলি য়ে আমাদের কোন পাপ নেই, তাহলে আমরা নিজেদেরই ঠকাই এবং তাঁর সত্য আমাদের মধ্যে নেই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যদি আমরা বলি আমাদের পাপ নেই তবে আমরা নিজেদেরকে ভুলাই, এবং সত্য আমাদের মধ্যে নেই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা যদি বলি যে, আমাদের পাপ নাই, তবে আপনারা আপনাদিগকে ভুলাই, এবং সত্য আমাদের অন্তরে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি আমরা বলি আমাদের মধ্যে পাপ নেই তবে আমরা নিজেদের ফাঁকি দিই। তাতে এটাই বুঝা যায় যে, আমাদের অন্তরে ঈশ্বরের সত্য নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি আমরা বলি আমাদের মধ্যে গুনাহ্ নেই তবে আমরা নিজেদের ফাঁকি দিই। তাতে এটাই বুঝা যায় যে, আমাদের অন্তরে আল্লাহ্র সত্য নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা যদি বলি, ‘আমরা নিষ্পাপ’ তাহলে বুঝতে হবে আমরা আত্মপ্রতারণা করছি, আমরা সত্যনিষ্ঠ নই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা যদি বলি যে আমাদের কোন পাপ নেই, তাহলে আমরা নিজেদেরই ঠকাই এবং তাঁর সত্য আমাদের মধ্যে নেই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি আমরা বলি আমাদের পাপ নেই তবে আমরা নিজেদেরকে ভুলাই এবং সত্য আমাদের মধ্যে নেই।