1 John 2:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার সন্তানেরা, তোমাদেরকে এই সব লিখছি, যেন তোমরা গুনাহ্‌ না কর। আর যদি কেউ গুনাহ্‌ করে, তবে পিতার কাছে আমাদের এক সহায় আছেন, তিনি ধার্মিক ঈসা মসীহ্‌।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার প্রিয় সন্তানেরা, আমি তোমাদের এসব লিখছি, যেন তোমরা পাপ না করো। কিন্তু কেউ যদি পাপ করে, তাহলে আমাদের একজন পক্ষসমর্থনকারী আছেন; তিনি আমাদের হয়ে পিতার কাছে মিনতি করেন। তিনি যীশু খ্রীষ্ট, সেই ধার্মিক পুরুষ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমার বৎসেরা, তোমাদিগকে এই সকল লিখিতেছি, যেন তোমরা পাপ না কর। আর যদি কেহ পাপ করে, তবে পিতার কাছে আমাদের এক সহায় আছেন, তিনি ধার্ম্মিক যীশু খ্রীষ্ট।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার প্রিয় সন্তানরা, আমি তোমাদের একথা লিখছি যাতে তোমরা পাপ না কর৷ কিন্তু কেউ যদি পাপ করে ফেলে, তবে পিতার কাছে আমাদের পক্ষে কথা বলার একজন আছেন, তিনি সেই ধার্মিক ব্যক্তি, যীশু খ্রীষ্ট৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
হে আমার প্রিয় সন্তানেরা, এইগুলি তোমাদের কাছে লিখছি, যেন তোমরা পাপ না কর। আর যদি কেউ পাপ করে তবে পিতার কাছে আমাদের হয়ে কথা বলার জন্য একজন সহায়ক আছেন, তিনি ধার্মিক যীশু খ্রীষ্ট।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমার বৎসেরা, তোমাদিগকে এই সকল লিখিতেছি, যেন তোমরা পাপ না কর। আর যদি কেহ পাপ করে, তবে পিতার কাছে আমাদের এক সহায় আছেন, তিনি ধার্মিক যীশু খ্রীষ্ট।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার প্রিয় সন্তানেরা, তোমরা যাতে পাপ না কর সেইজন্যই আমি তোমাদের কাছে এই সব কথা লিখছি। তবে যদি কেউ পাপ করেই ফেলে তাহলে পিতার কাছে আমাদের পক্ষ হয়ে কথা বলবার জন্য একজন আছেন; তিনি যীশু খ্রীষ্ট, যিনি নির্দোষ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার প্রিয় সন্তানেরা, তোমরা যাতে গুনাহ্‌ না কর সেইজন্যই আমি তোমাদের কাছে এই সব কথা লিখছি। তবে যদি কেউ গুনাহ্‌ করেই ফেলে তাহলে পিতার কাছে আমাদের পক্ষ হয়ে কথা বলবার জন্য একজন আছেন; তিনি ঈসা মসীহ্‌, যিনি নির্দোষ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রিয় বৎসগণ, এ সব কথা আমি তোমাদের লিখছি যেন তোমরা পাপ না কর। কেউ যদি পাপ করে তাহলে পিতার কাছে আমাদের জন্য অনুরোধ করার একজন আছেন, তিনি ধর্মময় যীশু খ্রীষ্ট।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার প্রিয় সন্তানরা, আমি তোমাদের একথা লিখছি যাতে তোমরা পাপ না কর৷ কিন্তু কেউ যদি পাপ করে ফেলে, তবে পিতার কাছে আমাদের পক্ষে কথা বলার একজন আছেন, তিনি সেই ধার্মিক ব্যক্তি, যীশু খ্রীষ্ট৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে আমার প্রিয় সন্তানেরা, এইগুলি তোমাদের কাছে লিখছি, যেন তোমরা পাপ না কর। আর যদি কেউ পাপ করে তবে পিতার কাছে আমাদের হয়ে কথা বলার জন্য একজন সহায়ক আছেন, তিনি ধার্মিক যীশু খ্রীষ্ট।