1 John 2:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সন্তানেরা, আমি তোমাদেরকে লিখছি, কারণ তাঁর নামের গুণে তোমাদের গুনাহের মাফ হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রিয় সন্তানেরা, আমি তোমাদের লিখছি, কারণ তাঁর নামের গুণে তোমাদের সব পাপের ক্ষমা হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বৎসেরা, আমি তোমাদিগকে লিখিতেছি, কারণ তাঁহার নামের গুণে তোমাদের পাপসমূহের ক্ষমা হইয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রিয় সন্তানগণ, আমি তোমাদের লিখছি কারণ খ্রীষ্টের মাধ্যমে তোমাদের পাপ ক্ষমা করা হয়েছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
প্রিয় সন্তানেরা, আমি তোমাদের কাছে লিখছি কারণ খ্রীষ্টের নামের গুনে তোমাদের পাপের ক্ষমা হয়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বৎসেরা, আমি তোমাদিগকে লিখিতেছি, কারণ তাঁহার নামের গুণে তোমাদের পাপসমূহের ক্ষমা হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ছেলেমেয়েরা, খ্রীষ্টের জন্য তোমাদের পাপ ক্ষমা করা হয়েছে বলেই আমি তোমাদের কাছে লিখছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ছেলেমেয়েরা, মসীহের জন্য তোমাদের গুনাহ্ মাফ করা হয়েছে বলেই আমি তোমাদের কাছে লিখছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বৎসগগণ, তোমাদের কাছে এ কথা লিখছি কারণ তাঁর নামের গুণে তোমাদের সকল পাপ ক্ষমা করা হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রিয় সন্তানগণ, আমি তোমাদের লিখছি, কারণ খ্রীষ্টের মাধ্যমে তোমাদের পাপ ক্ষমা করা হয়েছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রিয় সন্তানেরা, আমি তোমাদের কাছে লিখছি কারণ খ্রীষ্টের নামের গুনে তোমাদের পাপের ক্ষমা হয়েছে।