1 John 2:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পিতারা, তোমাদেরকে লিখছি, কারণ যিনি আদি থেকে আছেন, তোমরা তাঁকে জান। যুবকেরা, তোমাদেরকে লিখছি, কারণ তোমরা সেই ইবলিসকে জয় করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পিতারা, আমি তোমাদের লিখছি, কারণ যিনি আদি থেকে আছেন, তাঁকে তোমরা জানো। যুবকেরা, আমি তোমাদের লিখছি, কারণ সেই পাপাত্মাকে তোমরা জয় করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পিতারা, তোমাদিগকে লিখিতেছি, কারণ যিনি আদি হইতে আছেন, তোমরা তাঁহাকে জান। যুবকেরা, তোমাদিগকে লিখিতেছি, কারণ তোমরা সেই পাপাত্মাকে জয় করিয়াছ। শিশুগণ, তোমাদিগকে লিখিলাম, কারণ তোমরা পিতাকে জান।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পিতারা, আমি তোমাদের লিখছি কারণ যিনি শুরু থেকে আছেন তোমরা তাঁকে জান৷ যুবকেরা, আমি তোমাদের লিখছি কারণ তোমরা সেই পাপাত্মার ওপর জয়লাভ করেছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পিতারা, আমি তোমাদের কাছে লিখছি কারণ যিনি শুরু থেকে আছেন তোমরা তাঁকে জান। যুবকেরা, আমি তোমাদের কাছে লিখছি কেননা তোমরা সেই শয়তানকে জয়লাভ করেছ। শিশুরা, তোমাদের কাছে লিখলাম কারণ তোমরা পিতা ঈশ্বরকে জান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পিতারা, তোমাদিগকে লিখিতেছি, কারণ যিনি আদি হইতে আছেন, তোমরা তাঁহাকে জান। যুবকেরা, তোমাদিগকে লিখিতেছি, কারণ তোমরা সেই পাপাত্মাকে জয় করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পিতারা, সেই প্রথম থেকেই যিনি আছেন তোমরা তাঁকে জেনেছ বলেই তোমাদের কাছে লিখছি। যুবকেরা, শয়তানের উপর তোমরা জয়লাভ করেছ বলেই তোমাদের কাছে লিখছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পিতারা, সেই প্রথম থেকেই যিনি আছেন তোমরা তাঁকে জেনেছ বলেই তোমাদের কাছে লিখছি। যুবকেরা, ইবলিসের উপর তোমরা জয়লাভ করেছ বলেই তোমাদের কাছে লিখছি। ছেলেমেয়েরা, আমি তোমাদের কাছে লিখলাম, কারণ তোমরা পিতাকে জান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতারা, তোমাদের এ কথা লিখছি কারণ আদি থেকে যিনি বিদ্যমান তাঁকে তোমরা জান। যুব সম্প্রদায়, তোমাদের লিখছি কারণ দুরাত্মাকে তোমরা পরাস্ত করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পিতারা, আমি তোমাদের লিখছি, কারণ যিনি শুরু থেকে আছেন তোমরা তাঁকে জান৷ যুবকরা, আমি তোমাদের লিখছি, কারণ তোমরা সেই পাপাত্মার ওপর জয়লাভ করেছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পিতারা, আমি তোমাদের কাছে লিখছি কারণ যিনি শুরু থেকে আছেন তোমরা তাঁকে জান। যুবকেরা, আমি তোমাদের কাছে লিখছি কারণ তোমরা সেই শয়তানকে জয়লাভ করেছ। শিশুরা, তোমাদের কাছে লিখলাম কারণ তোমরা পিতা ঈশ্বরকে জান।