1 John 2:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা দুনিয়াকে মহব্বত করো না, দুনিয়ার বিষয়গুলোকেও মহব্বত করো না। কেউ যদি দুনিয়াকে মহব্বত করে, তবে পিতার মহব্বত তার অন্তরে নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জগৎকে বা জাগতিক কোনো কিছুই তোমরা ভালোবেসো না। কেউ যদি জগৎকে ভালোবাসে, তাহলে পিতার প্রেম তার অন্তরে নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা জগৎকে প্রেম করিও না, জগতীস্থ বিষয় সকলও প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে, তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা কেউ এই সংসার বা এই সংসারের কোন কিছু ভালবেসো না৷ কেউ যদি এই সংসারটাকে ভালবাসে তবে পিতা ঈশ্বরের ভালবাসা তার অন্তরে নেই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা পৃথিবী (জগৎ) এবং পৃথিবীর (জগতের) কোনো জিনিসকে ভালোবেসো না। কেহ যদি পৃথিবীকে (জগৎ কে) ভালবাসে তবে পিতার ভালবাসা তার মধ্যে নেই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা জগৎকে প্রেম করিও না, জগতীস্থ বিষয় সকলও প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে, তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা জগৎ এবং জগতের কোন কিছু ভালবেসো না। যদি কেউ জগৎকে ভালবাসে তবে সে পিতাকে ভালবাসে না,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা দুনিয়া এবং দুনিয়ার কোন কিছু ভালবেসো না। যদি কেউ দুনিয়াকে ভালবাসে তবে সে পিতাকে ভালবাসে না,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা এই জগত সংসারে ও তার কোন কিছুতেই আসক্ত হয়ো না। সংসারে যে আসক্ত, পিতার জন্য ভালবাসা তার হৃদয়ে নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা কেউ এই সংসার বা এই সংসারের কোন কিছু ভালবেসো না৷ কেউ যদি এই সংসারটাকে ভালবাসে তবে পিতা ঈশ্বরের ভালবাসা তার অন্তরে নেই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা জগত এবং জগতের কোনো জিনিসকে ভালবেসো না। কেউ যদি জগতকে ভালবাসে তবে পিতার ভালবাসা তার মধ্যে নেই।