1 John 2:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা দুনিয়াতে যা কিছু আছে— গুনাহ্‌-স্বভাবের অভিলাষ, চোখের অভিলাষ ও সাংসারিক বিষয়ে অহংকার— এসব পিতা থেকে নয়, কিন্তু দুনিয়া থেকে হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ এ জগতের সমস্ত বিষয়—শারীরিক অভিলাষ, চোখের অভিলাষ ও জীবনের অহংকার—পিতা থেকে নয়, কিন্তু জগৎ থেকে আসে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা জগতে যে কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, ও জীবিকার দর্প, এ সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ এই সংসারে যা কিছু আছে, যা আমাদের পাপ প্রকৃতি পেতে ইচ্ছা করে, যা আমাদের চক্ষু পেতে ইচ্ছা করে, আর পৃথিবীর যা কিছুতে লোকে গর্ব করে৷ সে সবই পিতা ঈশ্বরের কাছ থেকে আসে না, আসে জগত থেকে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ পৃথিবীতে যা কিছু আছে তা হলো মাংসের কামনা বাসনা, চক্ষুর কামনা বাসনা, ও জীবিকার অহঙ্কার আর এ সব পিতার থেকে নয় কিন্তু পৃথিবী (জগৎ) থেকে হয়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা জগতে যাহা কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, ও জীবিকার দর্প, এই সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ জগতের মধ্যে যা কিছু আছে-দেহের কামনা, চোখের লোভ এবং সাংসারিক বিষয়ে অহংকার-এর কোনটাই পিতার কাছ থেকে আসে না, জগৎ থেকেই আসে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ দুনিয়ার মধ্যে যা কিছু আছে- শরীরের কামনা, চোখের লোভ এবং সাংসারিক বিষয়ে অহংকার- এর কোনটাই পিতার কাছ থেকে আসে না, দুনিয়া থেকেই আসে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ জগতে যা আছে —দৈহিক কামনা, নয়নের বাসনা, জীবন ও যৌবনের অসার গর্ব —এর কোন কিছুরই উৎস পিতা নন, এ জগতই এ সব কিছুর উৎপত্তিস্থল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ এই সংসারে যা কিছু আছে, যা আমাদের পাপ প্রকৃতি পেতে ইচ্ছা করে, যা আমাদের চক্ষু পেতে ইচ্ছা করে, আর পৃথিবীর যা কিছুতে লোকে গর্ব করে সে সবকিছুই পিতা ঈশ্বরের কাছ থেকে আসে না, আসে জগত থেকে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ জগতে যা কিছু আছে তা হলো মাংসিক কামনা বাসনা, চক্ষুর কামনা বাসনা, ও প্রাণের অহঙ্কার আর এ সব পিতার থেকে নয় কিন্তু জগত থেকে হয়েছে।