1 John 2:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শিশুরা, শেষকাল উপস্থিত, আর তোমরা যেমন শুনেছ যে, দজ্জাল আসছে, তেমনি এখনই অনেক দজ্জাল বের হয়েছে; এতে আমরা জানি যে, শেষকাল উপস্থিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রিয় সন্তানেরা, এ সেই শেষ সময় এবং তোমরা যেমন শুনেছ, খ্রীষ্টারির আগমন সন্নিকট, বরং এখনই বহু খ্রীষ্টারি উপস্থিত হয়েছে। এভাবেই আমরা জানতে পারি যে, এখনই শেষ সময়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শিশুগণ, শেষকাল উপস্থিত, আর তোমরা যেমন শুনিয়াছ যে, খ্রীষ্টারি আসিতেছে, তেমনি এখনই অনেক খ্রীষ্টারি হইয়াছে; ইহাতে আমরা জানি যে, শেষকাল উপস্থিত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রিয় সন্তানরা, জগতের শেষ সময় ঘনিয়ে এসেছে৷ আর তোমরা শুনেছ য়ে খ্রীষ্টারিরা আসছে৷ এখনই সেই খ্রীষ্টারিরা এসে গেছে, এর ফলেই আমরা বুঝতে পারছি য়ে এই শেষ সময়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
শিশুরা, শেষ সময় এসে গেছে। তোমরা যেমন শুনেছ যে খ্রীষ্টের শত্রু আসছে তেমনি এখনই অনেক খ্রীষ্টের শত্রু এসে গেছে যার ফলে আমরা জানতে পারছি এটাই শেষ সময়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শিশুগণ, শেষকাল উপস্থিত, আর তোমরা যেমন শুনিয়াছ যে, খ্রীষ্টারি আসিতেছে, তেমনি এখনই অনেক খ্রীষ্টারি হইয়াছে; ইহাতে আমরা জানি যে, শেষকাল উপস্থিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সন্তানেরা, এ-ই শেষ সময়। তোমরা তো শুনেছ যে, খ্রীষ্ট-শত্রু আসছে, কিন্তু তাঁর আরও অনেক শত্রু এরই মধ্যে এসে গেছে। তাই আমরা বুঝতে পারছি যে, এ-ই শেষ সময়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সন্তানেরা, এ-ই শেষ সময়। তোমরা তো শুনেছ যে, দজ্জাল আসছে, কিন্তু তাঁর আরও অনেক দজ্জাল এরই মধ্যে এসে গেছে। তাই আমরা বুঝতে পারছি যে, এ-ই শেষ সময়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রিয় বৎসগণ, এই কাল সমাপ্তপ্রায়। তোমরা শুনেছ যে খ্রীষ্ট বৈরীর আবির্ভাব হবে, বস্তুতঃ ইতিমধ্যেই আমাদের মধ্যে অনেক খ্রীষ্টবৈরীর উদ্ভব হয়েছে। এতেই আমরা বুঝতে পারি যে শেষ কাল আগত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রিয় সন্তানরা, জগতের শেষ সময় ঘনিয়ে এসেছে৷ আর তোমরা শুনেছ যে খ্রীষ্টারিরা আসছে৷ এখনই সেই খ্রীষ্টারিরা এসে গেছে, এর ফলেই আমরা বুঝতে পারছি যে এই শেষ সময়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শিশুরা, শেষ দিন এসে গেছে। তোমরা যেমন শুনেছ যে খ্রীষ্টের শত্রু আসছে তেমনি এখনই অনেক খ্রীষ্টের শত্রু এসে গেছে যার ফলে আমরা জানতে পারছি এটাই শেষ দিন।