1 John 2:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা সত্য জান না বলে যে আমি তোমাদেরকে লিখলাম, তা নয়; বরং তোমরা সত্যকে জান এবং এও জান যে, সত্য থেকে কোন মিথ্যা কথা বের থেকে হয় না, তাই তোমাদের কাছে লিখলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা সত্য জানো না বলে নয়, বরং তোমরা তা জানো বলেই আমি তোমাদের লিখছি। সত্য থেকে কোনো মিথ্যার উদ্ভব হতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা সত্য জান না বলিয়া যে আমি তোমাদিগকে লিখিলাম, তাহা নয়; বরং সত্য জান, এবং কোন মিথ্যা কথা সত্য হইতে হয় না বলিয়া লিখিলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এটা বলার জন্য আমি লিখছি না য়ে তোমরা সত্য জান না৷ আমি তোমাদের লিখছি কারণ তোমরা সত্য জান; আর এও জান য়ে সত্য থেকে কখনও কোন মিথ্যার উত্পত্তি হতে পারে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা সত্যকে জান না বলে যে আমি তোমাদের লিখলাম তা নয়; কিন্তু তোমরা সত্যকে জান এবং কোন মিথ্যা কথা সত্য থেকে হয় না বলেই লিখলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা সত্য জান না বলিয়া যে আমি তোমাদিগকে লিখিলাম, তাহা নয়; বরং সত্য জান, এবং কোন মিথ্যা কথা সত্য হইতে হয় না বলিয়া লিখিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সত্যকে জান না বলে যে আমি তোমাদের কাছে লিখলাম তা নয়, কিন্তু তোমরা সত্যকে জান এবং এ-ও জান যে, সত্য থেকে মিথ্যা আসে না; আর সেইজন্যই আমি তোমাদের কাছে লিখলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সত্যকে জান না বলে যে আমি তোমাদের কাছে লিখলাম তা নয়, কিন্তু তোমরা সত্যকে জান এবং এ-ও জান যে, সত্য থেকে মিথ্যা আসে না; আর সেইজন্যই আমি তোমাদের কাছে লিখলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সত্য কি তা তোমরা জান না বলে নয়, বরং তোমরা তা জান বলেই এবং মিথ্যা থেকে সত্যের উদ্ভব হতে পারে না এ কথা তোমাদের জানা আছে বলেই এসব বিষয় আমি তোমাদের কাছে লিখলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটা বলার জন্য আমি লিখছি না যে তোমরা সত্য জান না৷ আমি তোমাদের লিখছি কারণ তোমরা সত্য জান; আর এও জান যে সত্য থেকে কখনও কোন মিথ্যার উৎপত্তি হতে পারে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা সত্যকে জান না বলে যে আমি তোমাদের লিখলাম তা নয়; কিন্তু তোমরা সত্যকে জান এবং কোন মিথ্যা কথা সত্য থেকে হয় না বলেই লিখলাম।