1 John 2:24 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা আদি থেকে যা শুনেছ, তা তোমাদের অন্তরে থাকুক; আদি থেকে যা শুনেছ, তা যদি তোমাদের অন্তরে থাকে, তবে তোমরাও পুত্রে ও পিতার মধ্যে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, প্রথম থেকেই তোমরা যা শুনেছ, তা যেন তোমাদের অন্তরে থাকে। যদি তা থাকে, তোমরা পুত্রতে ও পিতাতে থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আদি হইতে যাহা শুনিয়াছ, তাহা তোমাদের অন্তরে থাকুক; আদি হইতে যাহা শুনিয়াছ, তাহা যদি তোমাদের অন্তরে থাকে, তবে তোমরাও পুত্রে ও পিতাতে থাকিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শুরু থেকে তোমরা যা শুনে আসছ, সেই সব বিষয় অবশ্যই তোমাদের অন্তরে রেখো৷ শুরু থেকে তোমরা যা শুনেছ তা যদি তোমাদের অন্তরে থাকে তবে তোমরা পিতা ঈশ্বর ও তাঁর পুত্রের সাহচর্য়ে থাকবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা যেটা প্রথম থেকে শুনে আসছ সেটা তোমাদের অন্তরে থাকুক; যদি প্রথম থেকে যা শুনেছ তা তোমাদের অন্তরে থাকে তবে তোমরাও পুত্রতে ও পিতাতে থাকবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আদি হইতে যাহা শুনিয়াছ, তাহা তোমাদের অন্তরে থাকুক; আদি হইতে যাহা শুনিয়াছ, তাহা যদি তোমাদের অন্তরে থাকে, তবে তোমরাও পুত্রে ও পিতাতে থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রথম থেকে যা তোমরা শুনে আসছ তা যেন তোমাদের অন্তরে থাকে। প্রথম থেকে যা তোমরা শুনে আসছ তা যদি তোমাদের অন্তরে থাকে তবে তোমরা পুত্র ও পিতার সংগে যুক্ত থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রথম থেকে যা তোমরা শুনে আসছ তা যেন তোমাদের অন্তরে থাকে। প্রথম থেকে যা তোমরা শুনে আসছ তা যদি তোমাদের অন্তরে থাকে তবে তোমরা পুত্র ও পিতার সংগে যুক্ত থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথম থেকে তোমরা যা শুনেছ তা যেন তোমাদের মনে থাকে। প্রথম থেকে যা তোমরা শুনেছ তা যদি তোমাদের অন্তরে থাকে তাহলে তোমরা পুত্রর এবং পিতার আশ্রিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শুরু থেকে তোমরা যা শুনে আসছ, সেই সব বিষয় অবশ্যই তোমাদের অন্তরে রেখো৷ শুরু থেকে তোমরা যা শুনেছ তা যদি তোমাদের অন্তরে থাকে তবে তোমরা পিতা ঈশ্বর ও তাঁর পুত্রের সাহচর্য্যে থাকবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা যেটা প্রথম থেকে শুনে আসছ সেটা তোমাদের অন্তরে থাকুক; যদি প্রথম থেকে যা শুনেছ তা তোমাদের অন্তরে থাকে তবে তোমরাও পুত্রতে ও পিতাতে থাকবে।