1 John 2:27 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা তাঁর কাছ থেকে যে অভিষেক পেয়েছ, তা তোমাদের হৃদয়ে রয়েছে এবং কেউ যে তোমাদেরকে শিক্ষা দেয়, এতে তোমাদের প্রয়োজন নেই; কিন্তু তাঁর সেই অভিষেক যেমন সমস্ত বিষয়ে তোমাদের শিক্ষা দিচ্ছে এবং তা যেমন সত্য, মিথ্যা নয়, এমন কি তা যেমন তোমাদের শিক্ষা দিয়েছে, তেমনি তোমরা তাঁর সংস্পর্শেই থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের বিষয়ে বলি, তাঁর কাছ থেকে যে অভিষেক তোমরা পেয়েছ তা তোমাদের মধ্যেই রয়েছে এবং আর কারও কাছ থেকে তোমাদের শিক্ষাগ্রহণের প্রয়োজন নেই। তাঁর সেই অভিষেক সব বিষয়ে তোমাদের শিক্ষা দেয় এবং সেই অভিষেক প্রকৃত, কৃত্রিম নয়। তাই এই অভিষেক তোমাদের যেমন শিক্ষা দিয়েছে, তোমরা তেমনই তাঁর মধ্যে থাকো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা তাঁহা হইতে যে অভিষেক পাইয়াছ, তাহা তোমাদের অন্তরে রহিয়াছে, এবং কেহ যে তোমাদিগকে শিক্ষা দেয়, ইহাতে তোমাদের প্রয়োজন নাই; কিন্তু তাঁহার সেই অভিষেক যেমন সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিতেছে, এবং তাহা যেমন সত্য, মিথ্যা নয়, এমন কি, তাহা যেমন তোমাদিগকে শিক্ষা দিয়াছে, তেমনি তোমরা তাঁহাতে থাক ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্ট তোমাদের এক বিশেষ বরদান দিয়েছেন এবং তা তোমাদের মধ্যে রয়েছে৷ তাই তোমাদের অন্য কারোর শিক্ষার দরকার নেই৷ য়ে বরদান তোমরা পেয়েছ তা তোমাদের সব বিষয়ে শিক্ষা দেয়৷ এ বরদান সত্য, এর মধ্যে মিথ্যার লেশমাত্র নেই৷ তাই এই বরদান য়েমন শিক্ষা দিয়েছে, সেইমত তোমরা খ্রীষ্টে থাক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তোমরা খ্রীষ্টের দ্বারা থেকে যে অভিষিক্ত হয়েছ তা তোমাদের অন্তরে আছে, এবং কেউ যে তোমাদের শিক্ষা দেয় তা তোমাদের দরকার নেই; কিন্তু তাঁর সেই অভিষেক যেমন সব বিষয়ে তোমাদের শিক্ষা দিচ্ছেন এবং তা যেমন সত্য আর তা মিথ্যা নয়, এবং এটা যেমন তোমাদের শিক্ষা দিয়েছে তেমনি তোমরা তাঁতেই থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা তাঁহা হইতে যে অভিষেক পাইয়াছ, তাহা তোমাদের অন্তরে রহিয়াছে এবং কেহ যে তোমাদিগকে শিক্ষা দেয়, ইহাতে তোমাদের প্রয়োজন নাই; কিন্তু তাঁহার সেই অভিষেক যেমন সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিতেছে, এবং তাহা যেমন সত্য, মিথ্যা নয়, এমন কি, তাহা যেমন তোমাদিগকে শিক্ষা দিয়াছে, তেমনি তোমরা তাঁহাতে থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তোমরা খ্রীষ্টের কাছ থেকে অভিষেক পেয়েছ, অর্থাৎ পবিত্র আত্মাকে পেয়েছ। তিনি তোমাদের অন্তরে থাকেন। এইজন্য অন্য কারও শিক্ষার তোমাদের দরকার নেই। সমস্ত বিষয়ে পবিত্র আত্মাই তোমাদের শিক্ষা দিচ্ছেন। তিনি সত্য, মিথ্যা নন। সেইজন্যই যেভাবে তিনি তোমাদের খ্রীষ্টের মধ্যে থাকতে শিক্ষা দেন সেইভাবেই খ্রীষ্টের মধ্যে থাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তোমরা মসীহের কাছ থেকে অভিষেক পেয়েছ, অর্থাৎ পাক-রূহ্কে পেয়েছ। তিনি তোমাদের অন্তরে থাকেন। এইজন্য অন্য কারও শিক্ষার তোমাদের দরকার নেই। সমস্ত বিষয়ে পাক-রূহ্ই তোমাদের শিক্ষা দিচ্ছেন। তিনি সত্য, মিথ্যা নন। সেইজন্যই যেভাবে তিনি তোমাদের মসীহের মধ্যে থাকতে শিক্ষা দেন সেইভাবেই মসীহের মধ্যে থাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই অভিষেকের মাধ্যমে তোমরা তাঁর কাছ থেকে যে দীক্ষা লাভ করেছ, তা তোমাদের অন্তরে সঞ্চয় হয়ে আছে। অন্য কারও কাছ থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন তোমাদের নেই। তাঁর সেই দীক্ষাই তোমাদর সর্ববিষয়ে শিক্ষা দেয় এবং তা সত্য। মিথ্যা নয়। সেইজন্য তোমরা যেমন শিক্ষা পেয়েছ সেই অনুযায়ী তাঁকেই আশ্রয় করে থেক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্ট তোমাদের এক বিশেষ বরদান দিয়েছেন এবং তা তোমাদের মধ্যে রয়েছে৷ তাই তোমাদের অন্য কারোর শিক্ষার দরকার নেই৷ যে বরদান তোমরা পেয়েছ তা তোমাদের সব বিষয়ে শিক্ষা দেয়৷ এ বরদান সত্য, এর মধ্যে মিথ্যার লেশমাত্র নেই৷ তাই এই বরদান যেমন শিক্ষা দিয়েছে, সেইমত তোমরা খ্রীষ্টে থাক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা খ্রীষ্টের দ্বারা যে অভিষিক্ত হয়েছ তা তোমাদের অন্তরে আছে এবং কেউ যে তোমাদের শিক্ষা দেয় তা তোমাদের দরকার নেই; কিন্তু তাঁর সেই অভিষেক যেমন সব বিষয়ে তোমাদের শিক্ষা দিচ্ছেন এবং সেই অভিষিক্ত যেমন সত্য আর তা মিথ্যা নয় এবং এটা যেমন তোমাদের শিক্ষা দিয়েছে তেমনি তোমরা তাঁতেই থাক।