1 John 2:28 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এখন, হে সন্তানেরা, তাঁর সান্নিধ্যেই থাক, যেন তিনি যখন প্রকাশিত হন তখন আমরা সাহস পাই, তাঁর আগমন কালে তাঁর সামনে লজ্জিত না হই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রিয় সন্তানেরা, তোমরা এখন তাঁর মধ্যেই থাকো, যেন তাঁর আবির্ভাবকালে আমরা নিঃসংশয় থাকতে পারি এবং তাঁর আগমনের সময় তাঁর সাক্ষাতে যেন লজ্জিত না হই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এখন, হে বৎসেরা, তাঁহাতে থাক, যেন তিনি যখন প্রকাশিত হন, তখন আমরা সাহসযুক্ত হই, তাঁহার আগমনে তাঁহা হইতে লজ্জিত না হই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এখন আমার স্নেহের সন্তানরা, খ্রীষ্টেতে থাক৷ তা করলে খ্রীষ্ট যখন প্রকাশিত হবেন তখন আমাদের আর ভয়ের কিছু থাকবে না৷ তিনি এলে তাঁর সামনে দাঁড়াতে ভয় বা লজ্জা পেতে হবে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং প্রিয় সন্তানেরা, তোমরা তাঁতেই থাক, যেন তিনি যখন উপস্থিত হবেন তখন আমরা সাহস পাই এবং তাঁর আসার সময় যেন তাঁর সামনে লজ্জা না পাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এখন, হে বৎসেরা, তাঁহাতে থাক, যেন তিনি যখন প্রকাশিত হন, তখন আমরা সাহসযুক্ত হই, তাঁহার আগমনে তাঁহা হইতে লজ্জিত না হই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সন্তানেরা, তাই বলছি, তোমরা খ্রীষ্টের মধ্যেই থাক যাতে তিনি যখন প্রকাশিত হবেন তখন আমাদের সাহস থাকে এবং তিনি যখন আসবেন তখন তাঁর সামনে আমাদের লজ্জা পেতে না হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সন্তানেরা, তাই বলছি, তোমরা মসীহের মধ্যেই থাক যাতে তিনি যখন প্রকাশিত হবেন তখন আমাদের সাহস থাকে এবং তিনি যখন আসবেন তখন তাঁর সামনে আমাদের লজ্জা পেতে না হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং বৎসেরা, তোমরা তাঁকেই আশ্রয় কর। তিনি যখন আবির্ভূত হবেন তখন যেন আমরা নির্ভয়ে নিঃসঙ্কোচে তাঁর সামনে দাঁড়াতে পারি এবং যেন লজ্জায় আমাদের তাঁর কাছ থেকে মুখ না লুকাতে হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন আমার স্নেহের সন্তানরা, খ্রীষ্টেতে থাক৷ তা করলে খ্রীষ্ট যখন প্রকাশিত হবেন তখন আমাদের আর ভয়ের কিছু থাকবে না৷ তিনি এলে তাঁর সামনে দাঁড়াতে ভয় বা লজ্জা পেতে হবে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং প্রিয় সন্তানেরা, তোমরা তাঁতেই থাক, যেন তিনি যখন উপস্থিত হবেন তখন আমরা সাহস পাই এবং তাঁর আসার দিন যেন তাঁর সামনে লজ্জা না পাই।