1 John 2:29 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি তোমরা জান যে, তিনি ধার্মিক, তবে এও জেনে রেখো যে, যে কেউ সঠিক কাজ করে, তাঁর থেকেই তার জন্ম হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি ধর্মময় তা যদি তোমরা জেনে থাকো, তাহলে একথাও জেনো, যারা ধর্মাচরণ করে তারা সবাই ঈশ্বর থেকে জাত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি জান যে তিনি ধার্ম্মিক, তবে ইহাও জানিতে পার, যে কেহ ধর্ম্মাচরণ করে, সে তাঁহা হইতে জাত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যদি তোমরা জান য়ে খ্রীষ্ট ধার্মিক তাহলে তোমরা এও জান য়ে যাঁরা ধর্মাচরণ কাজ করে তারা ঈশ্বরের সন্তান৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তুমি যদি জান যে তিনি ধার্মিক, তবে এটাও জান যে, যে কেউ ধর্ম্মাচরণ করে, তার জন্ম ঈশ্বর থেকেই হয়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি জান যে তিনি ধার্মিক, তবে ইহাও জানিতে পার, যে কেহ ধর্মাচরণ করে, সে তাঁহা হইতে জাত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি তোমরা জান যে, তিনি কখনও অন্যায় করেন না তবে এও জেনে রেখো-যারা ন্যায় কাজে নিজেদের ব্যস্ত রাখে, ঈশ্বর থেকেই তাদের জন্ম হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি তোমরা জান যে, তিনি কখনও অন্যায় করেন না তবে এও জেনে রেখো- যারা ন্যায় কাজে নিজেদের ব্যস্ত রাখে, আল্লাহ্‌ থেকেই তাদের জন্ম হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যদি জেনে থাক যে তিনি ধর্মময়, তাহলে একথাও তোমাদের নিশ্চিত জানা উচিত যে যারা ধার্মিক তিনিই তাদের সকলের জনক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তোমরা জান যে খ্রীষ্ট ধার্মিক তাহলে তোমরা এও জান যে যারা ধর্মাচরণ কাজ করে তারা ঈশ্বরের সন্তান৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি যদি জান যে তিনি ধার্মিক, তবে এটাও জান যে, যে কেউ ধর্ম্মাচরণ করে, তার জন্ম ঈশ্বর থেকেই হয়েছে।