1 John 2:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যে তাঁর কালাম পালন করে, তার অন্তরে সত্যিই আল্লাহ্র মহব্বত পূর্ণতা লাভ করেছে। এতেই আমরা জানতে পারি যে, আমরা তাঁর সঙ্গে আছি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যে তাঁর বাক্য পালন করে, তার অন্তরে ঈশ্বরের প্রেম প্রকৃত অর্থেই পূর্ণতা লাভ করেছে। এভাবেই আমরা জানতে পারি যে, আমরা তাঁর মধ্যে আছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যে তাঁহার বাক্য পালন করে, তাহার অন্তরে সত্যই ঈশ্বরের প্রেম সিদ্ধ হইয়াছে। ইহাতেই আমরা জানিতে পারি যে, তাঁহাতে আছি;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু য়ে তাঁর শিক্ষা পালন করে, ঈশ্বরের ভালবাসা সত্যি তার মধ্যে পূর্ণতালাভ করেছে৷ এইভাবে আমরা সুনিশ্চিত হতে পারি য়ে আমরা তাঁর মধ্যেই অবস্থান করছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু যে তাঁর বাক্য মেনে চলে, সত্যি সত্যিই তার মধ্যে ঈশ্বরের ভালবাসা সিদ্ধ হয়েছে। এর থেকে জানতে পারি যে তাঁর সঙ্গেই আমরা আছি;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যে তাঁহার বাক্য পালন করে, তাহার অন্তরে সত্যই ঈশ্বরের প্রেম সিদ্ধ হইয়াছে। ইহাতেই আমরা জানিতে পারি যে, তাঁহাতে আছি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যে তাঁর বাক্য পালন করে তার মধ্যে ঈশ্বরের ভালবাসা সত্যিই পূর্ণতা লাভ করেছে। যদি কেউ বলে সে তাঁর মধ্যে আছে তবে যেভাবে তিনি চলতেন সেইভাবে তারও চলা উচিত। এর দ্বারাই আমরা জানতে পারি যে, আমরা তাঁর সংগে যুক্ত আছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যে তাঁর কালাম পালন করে তার মধ্যে আল্লাহ্র মহব্বত সত্যিই পূর্ণতা লাভ করেছে। যদি কেউ বলে সে তাঁর মধ্যে আছে তবে যেভাবে তিনি চলতেন সেইভাবে তারও চলা উচিত। এর দ্বারাই আমরা জানতে পারি যে, আমরা তাঁর সংগে যুক্ত আছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যে তাঁর আদেশ অনুযায়ী চলে তার অন্তরে দিব্যপ্রেম সার্থকতা লাভ করেছে। এর দ্বারাই আমরা বুঝতে পারি যে আমরা তাঁর মাঝে আছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যে তাঁর শিক্ষা পালন করে, ঈশ্বরের ভালবাসা সত্যি তার মধ্যে পূর্ণতালাভ করেছে৷ এইভাবে আমরা সুনিশ্চিত হতে পারি যে আমরা তাঁর মধ্যেই অবস্থান করছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যে তাঁর বাক্য মেনে চলে, সত্যি সত্যিই তার মধ্যে ঈশ্বরের ভালবাসা সিদ্ধ হয়েছে। এর থেকে জানতে পারি যে তাঁর সঙ্গেই আমরা আছি;