1 John 2:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রিয়তমেরা, আমি তোমাদের কাছে কোন নতুন হুকুমের কথা লিখছি না; বরং এমন এক পুরানো হুকুমের কথা লিখছি, যা তোমরা আদি থেকে পেয়েছ; তোমরা যে কালাম শুনেছ, তা-ই এই পুরানো হুকুম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রিয় বন্ধুরা, আমি তোমাদের কাছে নতুন আদেশ নয়, কিন্তু এক পুরোনো আদেশ সম্পর্কেই লিখছি, যা তোমরা প্রথম থেকেই পেয়েছ। এই পুরোনো আদেশই সেই বাণী, যা তোমরা শুনেছ,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রিয়তমেরা, আমি তোমাদিগকে নূতন আজ্ঞা লিখিতেছি না; বরং এমন এক পুরাতন আজ্ঞা লিখিতেছি, যাহা তোমরা আদি হইতে পাইয়াছ; তোমরা যে বাক্য শুনিয়াছ, তাহাই এই পুরাতন আজ্ঞা।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রিয় বন্ধুরা, আমি তোমাদের কাছে কোন নতুন আদেশ লিখছি না, এ এমন এক পুরানো আদেশ, যা তোমরা আদি থেকেই পেয়েছ৷ তোমরা য়ে বার্তা শুনেছ তা হল পুরানো আদেশ.
Bengali 2017 (বাঙালি বাইবেল)
প্রিয় সন্তানেরা, আমি তোমাদের জন্য নতুন কোনো আদেশ লিখছি না, কিন্তু এমন এক পুরানো আদেশ লিখছি, যেটা তোমরা প্রথম থেকেই পেয়েছ। তোমরা যে কথা আগে শুনেছ সেটাই এই পুরানো আদেশ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রিয়তমেরা, আমি তোমাদিগকে নূতন আজ্ঞা লিখিতেছি না; বরং এমন এক পুরাতন আজ্ঞা লিখিতেছি, যাহা তোমরা আদি হইতে পাইয়াছ; তোমরা যে বাক্য শুনিয়াছ, তাহাই এই পুরাতন আজ্ঞা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রিয় সন্তানেরা, আমি তোমাদের কাছে কোন নতুন আদেশের কথা লিখছি না, বরং প্রথম থেকেই যে আদেশ ছিল সেই পুরানো আদেশের কথাই লিখছি। তোমরা যে কথা আগে শুনেছ সেটাই সেই পুরানো আদেশ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রিয় সন্তানেরা, আমি তোমাদের কাছে কোন নতুন হুকুমের কথা লিখছি না, বরং প্রথম থেকেই যে হুকুম ছিল সেই পুরানো হুকুমের কথাই লিখছি। তোমরা যে কথা আগে শুনেছ সেটাই সেই পুরানো হুকুম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্নেহাস্পদেরা আমি তোমাদের নতুন কোন নির্দেশ দিচ্ছি না, পুরানো কথাই লিখছি, প্রতম থেকেই যা তোমরা শুনেছ। এই পুরানো নির্দেশ হচ্ছে সেই বাণী যা তোমরা গ্রহণ করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রিয় বন্ধুরা, আমি তোমাদের কাছে কোন নতুন আদেশ লিখছি না, এ এমন এক পুরানো আদেশ, যা তোমরা আদি থেকেই পেয়েছ৷ তোমরা যে বার্তা শুনেছ তা হল পুরানো আদেশ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রিয় সন্তানেরা, আমি তোমাদের জন্য নতুন কোনো আদেশ লিখছি না, কিন্তু এমন এক পুরানো আদেশ লিখছি, যেটা তোমরা প্রথম থেকেই পেয়েছ। তোমরা যে কথা আগে শুনেছ সেটাই এই পুরানো আদেশ।