1 John 2:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার আমি তোমাদের কাছে একটি নতুন হুকুমের কথা লিখছি, তা তাঁর ও তোমাদের মধ্যে দেখা গেছে; কারণ অন্ধকার ঘুঁচে যাচ্ছে এবং প্রকৃত নূর এখন প্রকাশ পাচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও, তোমাদের কাছে আমি এক নতুন আদেশ সম্পর্কে লিখছি; এর সত্যতা তাঁর এবং তোমাদের জীবনে প্রত্যক্ষ হয়েছে, কারণ অন্ধকার ক্রমশ কেটে যাচ্ছে এবং প্রকৃত জ্যোতি এখন প্রকাশ পাচ্ছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার আমি তোমাদিগকে এক নূতন আজ্ঞা লিখিতেছি, ইহা তাঁহাতে ও তোমাদিগেতে সত্য; কারণ অন্ধকার ঘুচিয়া যাইতেছে, এবং প্রকৃত জ্যোতি এখন প্রকাশ পাইতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু আমি এই পুরানো আদেশই তোমাদের কাছে এক নতুন আদেশরূপে লিখছি৷ এই আদেশ সত্য এবং এর সত্যতা তোমরা যীশু খ্রীষ্টে ও তোমাদের জীবনে দেখেছ, কারণ অন্ধকার কেটে যাচ্ছে আর প্রকৃত জ্যোতি ইতিমধ্যেই উজ্জ্বল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যদিও আমি তোমাদের জন্য এক নতুন আদেশ লিখছি যেটা খ্রীষ্টেতে ও তোমাদের জীবনে সত্য; কারণ অন্ধকার চলে যাচ্ছে, এবং প্রকৃত আলো এখন জ্বলছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার আমি তোমাদিগকে এক নূতন আজ্ঞা লিখিতেছি, ইহা তাঁহাতে ও তোমাদের মধ্যে সত্য; কারণ অন্ধকার ঘুচিয়া যাইতেছে, এবং প্রকৃত জ্যোতি এখন প্রকাশ পাইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে এই যে আদেশের কথা এখন আমি তোমাদের কাছে লিখছি তা পুরানো হলেও নতুন। এই আদেশের সত্যতা যীশু খ্রীষ্টের মধ্যে ও তোমাদের জীবনে দেখা গেছে, কারণ অন্ধকার কেটে যাচ্ছে এবং সেই আসল আলো এখন জ্বলছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে এই যে হুকুমের কথা এখন আমি তোমাদের কাছে লিখছি তা পুরানো হলেও নতুন। এই হুকুমের সত্যতা ঈসা মসীহের মধ্যে ও তোমাদের জীবনে দেখা গেছে, কারণ অন্ধকার কেটে যাচ্ছে এবং সেই আসল নূর এখন জ্বলছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আবার এক নতুন নির্দেশও আমি তোমাদের জন্য লিখছি, প্রকৃতপক্ষে তা খ্রীষ্টেরই এবং তোমাদের কাছেও তার সত্যতা প্রমাণিত। কারণ অন্ধকার বিলীয়মান, প্রকৃত জ্যোতি ক্রম-উদ্ভাসিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমি এই পুরানো আদেশই তোমাদের কাছে এক নতুন আদেশরূপে লিখছি৷ এই আদেশ সত্য এবং এর সত্যতা তোমরা যীশু খ্রীষ্টে ও তোমাদের জীবনে দেখেছ, কারণ অন্ধকার কেটে যাচ্ছে আর প্রকৃত জ্যোতি ইতিমধ্যেই উজ্জ্বল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও আমি তোমাদের জন্য এক নতুন আদেশ লিখছি যেটা খ্রীষ্টেতে ও তোমাদের জীবনে সত্য; কারণ অন্ধকার চলে যাচ্ছে এবং প্রকৃত আলো এখন প্রকাশ পাচ্ছে।