1 John 3:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, পিতা আমাদেরকে কেমন মহব্বত দিয়েছেন যে, আমরা আল্লাহ্র সন্তান বলে আখ্যাত হই; আর আমরা তা-ই বটে। এজন্য দুনিয়া আমাদের জানে না, কারণ সে তাঁকে জানে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, ঈশ্বর কেমন তাঁর প্রেম পর্যাপ্ত পরিমাণে আমাদের ঢেলে দিয়েছেন, যেন আমরা ঈশ্বরের সন্তান বলে অভিহিত হই। আর আমরা প্রকৃতপক্ষে তাই। জগৎ এজন্য আমাদের জানে না, কারণ সে তাঁকে জানে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন যে, আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই; আর আমরা তাহাই বটে। এই জন্য জগৎ আমাদিগকে জানে না, কারণ সে তাঁহাকে জানে নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ভেবে দেখ, পিতা ঈশ্বর আমাদের কত ভালোই না বেসেছেন৷ যাতে আমরা ঈশ্বরের সন্তান বলে অভিহিত হই; বাস্তবিক আমরা তাই৷ জগতের লোক আমাদের চেনে না য়ে আমরা ঈশ্বরের সন্তান, কারণ তারা ঈশ্বরকে জানে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ভেবে দেখ, পিতা আমাদেরকে কেমন ভালবেসেছেন যে, আমাদেরকে ঈশ্বরের সন্তান বলা হয়, আর বাস্তবিক আমরা তাই! আর এই জন্য অন্য মানুষেরা আমাদেরকে জানে না কারণ তারা তো তাঁকে জানে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন যে, আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই; আর আমরা তাহাই বটে। এই জন্য জগৎ আমাদিগকে জানে না, কারণ সে তাঁহাকে জানে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, পিতা ঈশ্বর আমাদের কত ভালবাসেন! তিনি আমাদের তাঁর সন্তান বলে ডাকেন, আর আসলে আমরা তা-ই। এইজন্য জগৎ আমাদের জানে না, কারণ জগৎ ঈশ্বরকেও জানে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, পিতা আমাদের কত মহব্বত করেন! তিনি আমাদের তাঁর সন্তান বলে ডাকেন, আর আসলে আমরা তা-ই। এইজন্য দুনিয়া আমাদের জানে না, কারণ দুনিয়া পিতাকেও জানে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, পিতা আমাদের কত বালবাসেন। তিনি আমাদের তাঁর সন্তান নামে আখ্যা দিয়েছেন এবং প্রকৃতপক্ষে আমরা তাঁরই সন্তান। জগৎসংসার তাঁর পরিচয় পায়নি বলেই আমাদের বুঝতে পারে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভেবে দেখ, পিতা ঈশ্বর আমাদের কত ভালোই না বেসেছেন যাতে আমরা ঈশ্বরের সন্তান বলে অভিহিত হই; বাস্তবিক আমরা তাই৷ জগতের লোক আমাদের চেনে না যে আমরা ঈশ্বরের সন্তান, কারণ তারা ঈশ্বরকে জানে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভেবে দেখ, পিতা আমাদেরকে কেমন ভালবেসেছেন যে, আমাদেরকে ঈশ্বরের সন্তান বলা হয়, আর বাস্তবিক আমরা তাই! আর এই জন্য অন্য জগতের মানুষেরা আমাদেরকে জানে না কারণ তারা তো তাঁকে জানে না।