1 John 3:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এতে কারা আল্লাহ্র সন্তান এবং কারা শয়তানের সন্তান তা প্রকাশ হয়ে পড়ে; যে কেউ সঠিক কাজ না করে এবং যে ব্যক্তি আপন ভাইকে মহব্বত না করে, সে আল্লাহ্র লোক নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এভাবেই আমরা জানতে পারি, কারা ঈশ্বরের সন্তান, আর কারা দিয়াবলের সন্তান। যে ন্যায়সংগত আচরণ করে না, সে ঈশ্বরের সন্তান নয়; যে তার ভাইবোনকে ভালোবাসে না, সেও নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাতে ঈশ্বরের সন্তানগণ এবং দিয়াবলের সন্তানগণ প্রকাশ হইয়া পড়ে; যে কেহ ধর্ম্মাচরণ না করে, এবং যে ব্যক্তি আপন ভ্রাতাকে প্রেম না করে, সে ঈশ্বরের লোক নয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এভাবেই আমরা দেখতে পারি কারা ঈশ্বরের সন্তান আর কারাই বা দিয়াবলের সন্তান৷ যাঁরা সত্কর্ম করে না তারা ঈশ্বরের সন্তান নয়, আর য়ে তার ভাইকে ভালবাসে নাসে ঈশ্বরের সন্তান নয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এইভাবে ঈশ্বরের সন্তানদের এবং শয়তানের সন্তানদের বোঝা যায়; যে কেউ সৎ কাজ করে না এবং যে নিজের ভাইকে ভালবাসেনা সে ঈশ্বরের লোক না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহাতে ঈশ্বরের সন্তানগণ এবং দিয়াবলের সন্তানগণ প্রকাশ হইয়া পড়ে; যে কেহ ধর্মাচরণ না করে, এবং যে ব্যক্তি আপন ভ্রাতাকে প্রেম না করে, সে ঈশ্বরের লোক নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা ন্যায় কাজে নিজেদের ব্যস্ত রাখে না এবং ভাইকে ভালবাসে না, তারা ঈশ্বরের নয়। এতেই প্রকাশ পায়, কারা ঈশ্বরের সন্তান আর কারাই বা শয়তানের সন্তান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা ন্যায় কাজে নিজেদের ব্যস্ত রাখে না এবং ভাইকে মহব্বত করে না, তারা আল্লাহ্র নয়। এতেই প্রকাশ পায়, কারা আল্লাহ্র সন্তান আর কারাই বা ইবলিসের সন্তান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারা ঈশ্বরের সন্তান আর কারা শয়তানের সন্তান তা এর দ্বারাই প্রকাশ পায়। যে ন্যায্য আচরণ করে না এবং যে নিজের ভাইকে ভালবাসে না সে ঈশ্বর থেকে জাত নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এভাবেই আমরা দেখতে পারি কারা ঈশ্বরের সন্তান আর কারাই বা দিয়াবলের সন্তান৷ যারা সত্কর্ম করে না তারা ঈশ্বরের সন্তান নয়, আর যে তার ভাইকে ভালবাসে না সে ঈশ্বরের সন্তান নয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে ঈশ্বরের সন্তানদের এবং শয়তানের সন্তানদের বোঝা যায়; যে কেউ ধার্মিকতার কাজ করে না এবং যে নিজের ভাইকে ভালবাসে না সে ঈশ্বরের সন্তান নয়।