1 John 3:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কাবিল যেমন সেই শয়তানের লোক এবং আপন ভাইকে খুন করেছিল, আমরা যেন তেমন না হই। আর সে কেন তাঁকে খুন করেছিল? কারণ এই যে, তার নিজের কাজ ছিল মন্দ, কিন্তু তার ভাইয়ের কাজ ছিল ধর্মসম্মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা কয়িনের মতো হোয়ো না; সে ছিল সেই পাপাত্মার দলভুক্ত এবং তার ভাইয়ের হত্যাকারী। সে কেন তাকে হত্যা করেছিল? কারণ তার নিজের কাজ ছিল মন্দ এবং তার ভাইয়ের কাজ ছিল ন্যায়সংগত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কয়িন যেমন সেই পাপাত্মার লোক, এবং আপন ভ্রাতাকে বধ করিয়াছিল, তেমন যেন না হই। আর সে কেন তাঁহাকে বধ করিয়াছিল? কারণ এই যে, তাহার নিজের কার্য্য মন্দ, কিন্তু তাহার ভ্রাতার কার্য্য ধর্ম্মানুযায়ী ছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা কযিনের মতো হযো না৷ কযিন দিয়াবলের ছিল এবং তার ভাই হেবলকে হত্যা করেছিল৷ কিসের জন্য সে তার ভাইকে হত্যা করেছিল? কারণ কযিনের কাজগুলি ছিল মন্দ; কিন্তু তার ভাইয়ের কাজ ছিল ভাল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমরা যেন কয়িনের মত না হই যে কয়িন পাপ আত্মার লোক ছিল এবং নিজের ভাইকে খুন করেছিল। আর সে কেন তাঁকে খুন করেছিল? কারণ তার নিজের কাজ মন্দ ছিল কিন্তু তার ভাইয়ের কাজ সৎ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কয়িন যেমন সেই পাপাত্মার লোক এবং আপন ভ্রাতাকে বধ করিয়াছিল, তেমন যেন না হই। আর সে কেন তাঁহাকে বধ করিয়াছিল? কারণ এই যে, তাহার নিজের কার্য মন্দ, কিন্তু তাহার ভ্রাতার কার্য ধর্মানুযায়ী ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি বলছি, আমরা যেন কয়িনের মত না হই। কয়িন শয়তানের লোক ছিল এবং তার ভাইকে সে খুন করেছিল। কেন সে তাকে খুন করেছিল? কারণ সে মন্দ কাজ করত, আর তার ভাই ন্যায় কাজ করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি বলছি, আমরা যেন কাবিলের মত না হই। কাবিল শয়তানের লোক ছিল এবং তার ভাইকে সে খুন করেছিল। কেন সে তাকে খুন করেছিল? কারণ সে খারাপ কাজ করত, আর তার ভাই ন্যায় কাজ করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দুরাত্মার সন্তান কয়িন যেমন নিজের ভাইকে হত্যা করেছিল, আমরা যেন তেমন না করি। সে কেন তার ভাইকে খুন করেছিল? কারণ তার নিজের কাজ ছিল মন্দ, কিন্তু তার ভাইয়ের কাজ ছিল ভাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা কয়িনের মতো হয়ো না৷ কয়িন দিয়াবলের ছিল এবং তার ভাই হেবলকে হত্যা করেছিল৷ কিসের জন্য সে তার ভাইকে হত্যা করেছিল? কারণ কয়িনের কাজগুলি ছিল মন্দ; কিন্তু তার ভাইয়ের কাজ ছিল ভাল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা যেন কয়িনের মত না হই যে কয়িন শয়তানের লোক ছিল এবং নিজের ভাইকে খুন করেছিল। আর সে কেন তাঁকে খুন করেছিল? কারণ তার নিজের কাজ মন্দ ছিল কিন্তু তার ভাইয়ের কাজ ধার্মিক ছিল।