1 John 3:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা জানি যে, মৃত্যু থেকে আমরা জীবনে উত্তীর্ণ হয়েছি, কারণ আমরা ভাইদেরকে মহব্বত করি; যে কেউ মহব্বত না করে সে মৃত্যুর মধ্যে থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা জানি, মৃত্যু থেকে আমরা জীবনে উত্তীর্ণ হয়েছি, কারণ আমাদের ভাইবোনদের আমরা ভালোবাসি; যে ভালোবাসে না, সে মৃত্যুর মাঝেই বাস করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা জানি যে, মৃত্যু হইতে জীবনে উত্তীর্ণ হইয়াছি, কারণ ভ্রাতৃগণকে প্রেম করি; যে কেহ প্রেম না করে, সে মৃত্যু মধ্যে থাকে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা জানি য়ে আমরা মৃত্যু থেকে জীবনে উত্তীর্ণ হয়ে গেছি৷ আমরা এটা জানি কারণ আমরা আমাদের ভাইদের ও বোনদের ভালবাসি৷ য়ে কেউ ভালবাসে না সে মৃত্যুর মধ্যেই থাকে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমরা জানি যে, আমরা মৃত্যু থেকে জীবনে পার হয়ে এসেছি কারণ আমরা ভাইদের ভালবাসি। আর যে কেউ ভালবাসে না সে মৃত্যুর মধ্যে আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা জানি যে, মৃত্যু হইতে জীবনে উত্তীর্ণ হইয়াছি, কারণ আমরা ভ্রাতৃগণকে প্রেম করি; যে কেহ প্রেম না করে, সে মৃত্যুর মধ্যে থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা ভাইদের ভালবাসি বলেই বুঝতে পারছি, আমরা মৃত্যু থেকে জীবনে পার হয়ে এসেছি। যারা ভালবাসে না তারা মৃত্যুর মধ্যে থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা ভাইদের মহব্বত করি বলেই বুঝতে পারছি, আমরা মৃত্যু থেকে জীবনে পার হয়ে এসেছি। যারা মহব্বত করে না তারা মৃত্যুর মধ্যে থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা আমাদের ভাইদের ভালবাসি বলেই জানি যে মৃত্যু থেকে আমরা জীবনে উত্তীর্ণ হয়েছি। যে ভালবাসে না সে মৃত্যুর মাঝে রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা জানি যে আমরা মৃত্যু থেকে জীবনে উত্তীর্ণ হয়ে গেছি৷ আমরা এটা জানি কারণ আমরা আমাদের ভাইদের ও বোনদের ভালবাসি৷ যে কেউ ভালবাসে না সে মৃত্যুর মধ্যেই থাকে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা জানি যে, আমরা মৃত্যু থেকে জীবনে পার হয়ে এসেছি কারণ আমরা ভাইদের ভালবাসি। আর যে কেউ ভালবাসে না সে মৃত্যুর মধ্যে আছে।