1 John 3:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে কেউ আপন ভাইকে ঘৃণা করে, সে নরহন্তা। তোমরা জান, কোন নরঘাতকের অন্তরে অনন্ত জীবন অবস্থান করে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে তার ভাইবোনকে ঘৃণা করে, সে হত্যাকারী এবং তোমরা জানো যে কোনো হত্যাকারীর অন্তরে অনন্ত জীবন থাকতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কেহ আপন ভ্রাতাকে ঘৃণা করে, সে নরঘাতক; এবং তোমরা জান, অনন্ত জীবন কোন নরঘাতকের অন্তরে অবস্থিতি করে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে কেউ তার ভাইকে ঘৃণা করে সে তো একজন খুনী; আর তোমরা জান কোন খুনী অনন্ত জীবনের অধিকারী হয় না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যে কেউ নিজের ভাইকে ঘৃণা করে সে একজন খুনী এবং তোমরা জান যে, অনন্ত জীবন কোন খুনির মধ্যে থাকে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে কেহ আপন ভ্রাতাকে ঘৃণা করে, সে নরঘাতক; এবং তোমরা জান, অনন্ত জীবন কোন নরঘাতকের অন্তরে অবস্থিতি করে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাইকে যে ঘৃণা করে সে খুনী। কোন খুনীর মধ্যে যে অনন্ত জীবন থাকে না, তা তোমাদের অজানা নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাইকে যে ঘৃণা করে সে খুনী। কোন খুনীর মধ্যে যে অনন্ত জীবন থাকে না, তা তোমাদের অজানা নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে নিজের ভাইকে ঘৃণা করে সে খুনী, তোমরা জান যে খুন করে সে অনন্ত জীবনের অধিকারী হতে পারে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে কেউ তার ভাইকে ঘৃণা করে সে তো একজন খুনী; আর তোমরা জান কোন খুনী অনন্ত জীবনের অধিকারী হয় না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কেউ নিজের ভাইকে ঘৃণা করে সে একজন খুনী এবং তোমরা জান যে, অনন্ত জীবন কোন খুনির মধ্যে থাকে না।