1 John 3:19 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এতে জানবো যে, আমরা সত্যের এবং তাঁর সাক্ষাতে নিজেদের অন্তর উৎসাহ-যুক্ত করবো,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের কাজকর্ম প্রমাণ করবে যে আমরা সত্যের, এবং যখন আমরা ঈশ্বরের সামনে দাঁড়াব তখন আমাদের হৃদয়ে আশ্বাস থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাতে জানিব যে, আমরা সত্যের, এবং তাঁহার সাক্ষাতে আপনাদের হৃদয় আশ্বাসযুক্ত করিব,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এর মাধ্যমে আমরা জানব যে, আমরা সত্যের এবং তাঁর সামনে নিজেদের হৃদয়কে সান্তনা দিতে পারব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহাতে জানিব যে, আমরা সত্যের, এবং তাঁহার সাক্ষাতে আপনাদের হৃদয় আশ্বাসযুক্ত করিব,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে আমরা জানতে পারব যে, আমরা সত্যের। তা ছাড়া কোন ব্যাপারে যদি আমাদের অন্তর আমাদের দোষী করে তবে ঈশ্বরের সামনে আমাদের অন্তরকে আমরা সান্ত্বনা দিতে পারব। ঈশ্বর আমাদের অন্তর থেকে মহান এবং তিনি সব কিছুই জানেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে আমরা জানতে পারব যে, আমরা সত্যের। তা ছাড়া কোন ব্যাপারে যদি আমাদের অন্তর আমাদের দোষী করে তবে আল্লাহ্‌র সামনে আমাদের অন্তরকে আমরা সান্ত্বনা দিতে পারব। আল্লাহ্‌ আমাদের অন্তর থেকে মহান এবং তিনি সব কিছুই জানেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর দ্বারাই আমরা বুঝব যে আমরা সত্য থেকে উদ্ভূত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর দ্বারা আমরা জানব যে আমরা সত্যের৷ আমাদের অন্তর যদি আমাদের দোষী করে, তবুও ঈশ্বরের সামনে আমাদের বিবেক বিশ্বস্ত থাকবে৷ কারণ আমাদের বিবেকের থেকে ঈশ্বর মহান, ঈশ্বর তো সবই জানেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর মাধ্যমে আমরা জানব যে, আমরা সত্যের এবং তাঁর সামনে নিজেদের হৃদয়কে শান্তি দিতে পারব।