1 John 3:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং যা কিছু যাচ্ঞা করি তা তাঁর কাছে পাই; কেননা আমরা তাঁর হুকুমগুলো পালন করি এবং তাঁর দৃষ্টিতে যা যা প্রীতিজনক, তা করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং আমাদের প্রার্থিত সবকিছুই আমরা তাঁর কাছ থেকে পাই; কারণ আমরা তাঁর আদেশ পালন করি এবং তাঁর প্রীতিজনক কাজ করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং যে কিছু যাচ্ঞা করি, তাহা তাঁহার নিকটে পাই; কেননা আমরা তাঁহার আজ্ঞা সকল পালন করি, এবং তাঁহার দৃষ্টিতে যাহা যাহা প্রীতিজনক, তাহা করি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর ঈশ্বরের কাছ থেকে যা কিছু চাই না কেন তা আমরা পাব, কারণ আমরা যা তাঁর সন্তোষজনক তাই করছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং যা কিছু আমরা চাই তা আমরা তাঁর কাছ থেকে পাই; কারণ আমরা তাঁর সব আদেশ মেনে চলি এবং তাঁর চোখে যে সব সন্তুষ্টজনক সেগুলি করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং যাহা কিছু যাচ্ঞা করি, তাহা তাঁহার নিকটে পাই; কেননা আমরা তাঁহার আজ্ঞা সকল পালন করি, এবং তাঁহার দৃষ্টিতে যাহা যাহা প্রীতিজনক, তাহা করি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার ফলে আমরা যা কিছু চাইব তা তাঁর কাছ থেকে পাব, কারণ তিনি যে সব আদেশ দিয়েছেন সেগুলো আমরা পালন করি এবং তিনি যে সব কাজে সন্তুষ্ট হন আমরা তা-ই করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার ফলে আমরা যা কিছু চাইব তা তাঁর কাছ থেকে পাব, কারণ তিনি যে সব হুকুম দিয়েছেন সেগুলো আমরা পালন করি এবং তিনি যে সব কাজে সন্তুষ্ট হন আমরা তা-ই করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা যা চাই, তাঁর কাছ থেকে তা আমরা পাই, কারণ আমরা তাঁর সব নির্দেশ পালন করি এবং তিনি যা ভালবাসেন আমরা তা-ই করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর ঈশ্বরের কাছ থেকে যা কিছু চাই না কেন তা আমরা পাব, কারণ আমরা যা তাঁর সন্তোষজনক তাই করছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং যা কিছু আমরা চাই তা আমরা তাঁর কাছ থেকে পাই; কারণ আমরা তাঁর সব আদেশ মেনে চলি এবং তাঁর চোখে যে সব সন্তুষ্টজনক সেগুলি করি।